সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর
সিএনএনের নতুন তথ্য

ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে এবার মুখ খুলছে বিশ্ব

ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র ও প্রযুক্তিবিদ মর্দেখাই ভানুনুর ফাঁসকৃত পত্রিকার কপি। ছবি:গেটি ইমেজেস

ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে ছয় দশকের গোপনীয়তা ও অস্বীকারের নীতি নতুন বাস্তবতার মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, সৌদি আরবের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা অর্জনের উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশটির পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে প্রকাশ্যে আলোচনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতাও এখন ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের নীরবতা ও অস্পষ্ট অবস্থান থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন।

১৯৬০ সালের শুরুর দিকে ইসরায়েলের একটি হেলিকপ্টারে করে দেশটি সফর করছিলেন কয়েকজন মার্কিন কূটনীতিক। একপর্যায়ে তাদের একজনের চোখে পড়ে, মৃত সাগরের প্রায় ২০ মাইল পশ্চিমে নেগেভ মরুভূমিতে একটি নির্মাণকাজ চলছে। তিনি ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা আদি কোহেনের কাছে জানতে চান, সেখানে কী তৈরি হচ্ছে।

কোহেন মার্কিন কর্মকর্তাদের জানান, সেখানে একটি ‘বস্ত্র কারখানা’ তৈরি হচ্ছে। ওই দলে ছিলেন ইসরায়েলে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিডও।

ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি আংশিক দৃশ্য। ছবি: এএফপি

কিন্তু ওই স্থাপনাটি আসলে ছিল ডিমোনা পারমাণবিক কেন্দ্র। পরবর্তী সময়ে এটিকেই মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রভান্ডারের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয়। মার্কিন গোয়েন্দারা নির্মাণকাজের প্রকৃত উদ্দেশ্য শনাক্ত করার পর কয়েক মাসের মধ্যে রাষ্ট্রদূত রিড কোহেনের সঙ্গে বৈঠক করেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভে সংরক্ষিত একটি গোপন কূটনৈতিক বার্তায় বলা হয়েছিল, প্রথমে বিষয়টি নিয়ে কোহেন হালকাভাবে কথা বললেও তার বক্তব্যে এমন ধারণা পাওয়া যায় যে, তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে ওই চুল্লি অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা সম্ভব।

ডিমোনা কেন্দ্রের নির্মাণের কয়েক বছর পর, ১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্রে অস্ত্র তৈরির উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়ামের বিপুল ঘাটতি শনাক্ত করেন। কয়েকশ পাউন্ড ইউরেনিয়ামের ওই ঘাটতি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্তরাষ্ট্রের কিছু গোয়েন্দা কর্মকর্তা সংশ্লিষ্ট বলে মনে করেছিলেন। সাম্প্রতিক একটি প্রামাণ্যচিত্রেও ইউরেনিয়াম সরিয়ে ইসরায়েলের কর্মসূচিতে ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়েছে।

এরপর থেকে প্রায় ৬০ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিষয়টি নিয়ে এক ধরনের নীরবতা বজায় রেখেছে। ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও প্রকাশ্যে তা নিশ্চিত করেনি।

ইসরায়েলি কর্মকর্তারা যখন দেশটির পারমাণবিক অস্ত্রের বিষয়ে পরোক্ষ ইঙ্গিত দিতে চান, তখন আদি কোহেনের সেই ‘বস্ত্র কারখানা’ মন্তব্যটি প্রায়ই রূপক হিসেবে ব্যবহার করেন। গত ১৪ জুলাই এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও দেশটির পরমাণু শক্তি কমিশনের প্রধানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে ওই ‘বস্ত্র কারখানা’র কথা উল্লেখ করেন।

গোপন স্যাটেলাইট চিত্রে শিমন পেরেজ নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র। ছবি: ইউএসজিএস

ইসরায়েলি-আমেরিকান ইতিহাসবিদ আভনার কোহেন বলেন, বিষয়টি এখন বিশ্বের ‘সবচেয়ে খারাপভাবে গোপন রাখা রহস্যে’ পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতি হলো পারমাণবিক অস্ত্রের অস্তিত্বের ইঙ্গিত দেওয়া হবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করা হবে না। এই নীতিকে পারমাণবিক অস্পষ্টতা বলা হয়।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার পক্ষে নিজেদের প্রকাশ্য অবস্থান বজায় রাখতে পেরেছে। অন্যদিকে, ইসরায়েলও কীভাবে পারমাণবিক অস্ত্র অর্জন করেছে, সে বিষয়ে সরাসরি প্রশ্নের মুখোমুখি হওয়া এড়াতে পেরেছে।

তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ নিজেদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ায় দীর্ঘদিনের এই অবস্থান বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ চালাচ্ছে। কিন্তু পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে কাজ করা শীর্ষ বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, এ প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হতে পারে। একই সময়ে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি কংগ্রেসের পর্যালোচনায় রয়েছে।

যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সামরিক উচ্চাকাঙ্ক্ষার প্রতি দীর্ঘদিনের জোরালো সমর্থনেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের শেষে ইসরায়েলকে দেওয়া প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র। কারণ, ইসরায়েলের এখন আর ওই সহায়তার প্রয়োজন নেই।

এদিকে, ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও বিভিন্ন অধিকার সংগঠন কয়েক বছর ধরে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অবস্থান বদলের দাবি জানিয়ে আসছে।

ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হোয়াকিন কাস্ত্রো সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের অস্পষ্ট অবস্থান এখন পুরোনো নীতি; এটি বেপরোয়া ও বিপজ্জনক হয়ে উঠেছে।

প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক ও গোয়েন্দা কমিটির সদস্য কাস্ত্রোর প্রশ্ন, যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলের সঙ্গে মিলে যুদ্ধে অংশ নিচ্ছে, তখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ইসরায়েলের ‘সীমারেখা’ কী, তা না জানা ঝুঁকিপূর্ণ। এসব অস্ত্র ব্যবহার করা হলে কিংবা ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রের কী ধরনের জরুরি পরিকল্পনা রয়েছে, সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, শীতল যুদ্ধের সময়কার প্রয়োজন থেকেই ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে গোপনীয়তার নীতির সূচনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েই আশঙ্কা করেছিল, বিষয়টি প্রকাশ্যে এলে সোভিয়েত ইউনিয়নের সমর্থনে আরব দেশগুলোও পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিতে পারে। পাশাপাশি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রকাশ্যে আত্মপ্রকাশ করলে কূটনৈতিক চাপের মুখে পড়ার আশঙ্কা ছিল ইসরায়েলের।

১৯৬৫ সালে পেনসিলভানিয়ার ইউরেনিয়াম ঘাটতি শনাক্ত হওয়ার বছরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তেল আবিব সফর করেন। তখন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সরকার বিভাগে অধ্যাপক ছিলেন এবং রিপাবলিকান নেতাদের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। পরে ১৯৬৯ সালে রিচার্ড নিক্সন প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নেন তিনি।

ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভে থাকা একটি অবমুক্ত স্মারকে কিসিঞ্জারের ওই সময়ের মূল্যায়ন তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, ইসরায়েল ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করেছে বলে তার দৃঢ় বিশ্বাস ছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এই উদ্যোগ ঠেকানোর চেষ্টা করেছিলেন।

কিসিঞ্জার ইসরায়েলের তৎকালীন উপপ্রতিরক্ষামন্ত্রী শিমন পেরেসের সঙ্গে বৈঠক করেছিলেন। তার ধারণা ছিল, পেরেসসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে। এমনকি দেশটির বিজ্ঞানীদের মধ্যেও পারমাণবিক অস্ত্র অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন ছিল না বলে স্মারকে উল্লেখ করা হয়।

তবে কিসিঞ্জার একটি বিষয় লক্ষ করেছিলেন। ইসরায়েলি কর্মকর্তারা মনে করতেন, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র ‘প্রবর্তনকারী’ হিসেবে তাদের যেন দেখা না যায়।

ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির ইতিহাসবিদ আভনার কোহেনের মতে, ‘প্রবর্তন’ বলতে কী বোঝায়, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে অস্পষ্টতা বজায় রেখেছিল। পারমাণবিক অস্ত্রের সংজ্ঞা নিয়েও দুই পক্ষের মধ্যে মতপার্থক্য ছিল।

১৯৬৮ সালের নভেম্বরে উন্নত এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিক্রির আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইসরায়েলের রাষ্ট্রদূত ইৎজাক রবিন বলেছিলেন, কোনো অস্ত্র পরীক্ষা করা এবং প্রকাশ্যে তার ঘোষণা দেওয়ার আগে সেটিকে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র ‘প্রবর্তন’ হিসেবে বিবেচনা করা যাবে না, এমনটাই মনে করে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করছিলেন, ইসরায়েল প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে পরাজিত আরব দেশগুলোও পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা শুরু করতে পারে কিংবা নিরাপত্তার নিশ্চয়তা পেতে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকতে পারে।

১৯৬৯ সালের জুলাইয়ে কিসিঞ্জারের একটি স্মারকের স

ঙ্গে যুক্ত প্রতিবেদনে শীর্ষ মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছিলেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র অর্জন করলে কোনো পক্ষের ক্ষোভের বশে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।

তবে কিসিঞ্জার বুঝতে পেরেছিলেন, নিক্সন অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিলেও ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি থামানো যুক্তরাষ্ট্রের পক্ষে কঠিন। পারমাণবিক কর্মসূচি গোপন রেখে অস্ত্র সরবরাহ বন্ধ করলে মার্কিন কংগ্রেস ক্ষুব্ধ হতে পারে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে সংকট তৈরি হতে পারে। আবার ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি প্রকাশ্যে আনলে সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে এতে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করতে পারে। এ পরিস্থিতিতে দুই দেশ অস্পষ্টতা বজায় রাখার পথ বেছে নেয়। ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতেও স্বাক্ষর করেনি।

১৯৭০-এর দশকে সংবাদমাধ্যমের প্রতিবেদ এবং সরকারি বিভিন্ন তথ্যের অনিচ্ছাকৃত প্রকাশ থেকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে। তবে ১৯৮৬ সালে ডিমোনা কেন্দ্রের সাবেক প্রযুক্তিবিদ মর্দেখাই ভানুনু ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির বিস্তারিত তথ্য প্রকাশ করলে আন্তর্জাতিক মহলে আর তেমন সন্দেহ অবশিষ্ট থাকেনি।

ডিমোনা কেন্দ্রে কাজ করা ভানুনু গোপনে তোলা স্থাপনাটির ছবি ও পারমাণবিক কর্মসূচির তথ্য লন্ডনের সানডে টাইমস পত্রিকাকে দেন। প্রতিবেদন প্রকাশের কিছুদিন আগে মোসাদের এক তরুণ এজেন্ট তাকে ইতালির রোমে নিয়ে যান। সেখানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তাকে অচেতন করে আন্তর্জাতিক জলসীমায় অপেক্ষমাণ ইসরায়েলি নৌবাহিনীর একটি গোপন পণ্যবাহী জাহাজে তুলে নেয়। তদন্তে যুক্ত সাংবাদিক পিটার হুনামের ১৯৯৯ সালে প্রকাশিত বইয়ে এ ঘটনার বিবরণ রয়েছে।

ইসরায়েলের পারমাণবিক তথ্য ফাঁস করা সংবাদপত্রটির একটি কপি ধরে আছেন মোরদেচাই ভানুনু। ছবি: এপি

বহুল আলোচিত বিচার চলাকালে হুনাম তার পক্ষে সাক্ষ্য দিলেও ভানুনু রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তিসংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হন। ইসরায়েলের কারাগারে তাকে ১৮ বছর কাটাতে হয়, যার বেশির ভাগ সময়ই তিনি নির্জন কারাবাসে ছিলেন।

শীতল যুদ্ধের অবসানের পর ইসরায়েলের পারমাণবিক অস্পষ্টতার নীতির মূল কারণগুলোর অনেকটাই দুর্বল হয়ে পড়ে। সোভিয়েত ইউনিয়নের অনুপস্থিতিতে আরব দেশগুলোর কাছ থেকে ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় ধরনের হুমকি তৈরির আশঙ্কাও কমে যায়।

তবে ২০১৮ সালে নিউ ইয়র্কার সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতির পরিবর্তনে ইসরায়েলি কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা গোপনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চান যে, ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে বলা হবে না।

পরবর্তী সময়ে গোপনীয়তার কিছু বিধিনিষেধ শিথিল হয়েছে। ইসরায়েলের সরকারি সেন্সর কর্তৃপক্ষ এখন পারমাণবিক অস্ত্র নিয়ে কিছু আলোচনা প্রকাশের অনুমতি দেয়, যদি প্রতিবেদনে ‘বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী’ কথাটি যুক্ত করা হয়।

২০১৮ সালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু তা অস্বীকার করেননি। বরং তিনি বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে প্রথম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র ‘প্রবর্তন’ করবে না।

তবে সরকারি অবস্থান এখনো অপরিবর্তিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেউই দেশটির পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না। যদিও পারমাণবিক হুমকি নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের হিসাবে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডারে প্রায় ৯০টি ওয়ারহেড রয়েছে।

জুনে কংগ্রেসে রুবিওর সঙ্গে বিতর্কের সময় কাস্ত্রো যুক্তি দেন, ইসরায়েল-ইরান প্রতিদ্বন্দ্বিতায় এক পক্ষের হাতে পারমাণবিক অস্ত্র থাকাটাই যথেষ্ট উদ্বেগের কারণ। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন থাকা অবস্থায় পারমাণবিক অস্ত্র ব্যবহারে ইসরায়েলের সীমারেখা কী, তা জানা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

রুবিও এ বিষয়ে সরাসরি জবাব না দিয়ে বলেন, গোপন বৈঠকে তিনি আরও খোলামেলাভাবে কথা বলতে পারবেন। এসব বিষয়ে বিভিন্ন স্বার্থের মধ্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হয়।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

সিএনএনের নতুন তথ্য

ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে এবার মুখ খুলছে বিশ্ব

আপডেট টাইম : ১২:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬