সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া, প্রকাশ্যে ‘মনসামঙ্গল’র প্রথম ঝলক

দিতিপ্রিয়া রায়। ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায় আবারও অভিনয়ে ফিরছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে নামভূমিকায় অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করা এই অভিনেত্রী এবার আসছেন একেবারে ভিন্ন এক চরিত্রে। স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এ দেবী মনসার ভূমিকায় দেখা যাবে তাকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই কাজের প্রথম ঝলক।

মাঝের কিছু সময় ছোট পর্দা থেকে দূরে ছিলেন দিতিপ্রিয়া। বড় পর্দা ও ওয়েব সিরিজের কাজ শেষে তিনি কিছুদিন আগে একটি রোমান্টিক ধারাবাহিকে জিতু কামালের বিপরীতে অভিনয় করতে ফেরেন। তবে সহ-অভিনেতার সঙ্গে মতবিরোধ ও নানা সমস্যার জেরে মাঝপথেই সেই কাজ ছেড়ে দিতে হয়েছিল তাকে। সেই অধ্যায় পেছনে ফেলে এবার একেবারে নতুন পরিচয়ে ছোটপর্দায় কামব্যাক করছেন তিনি।

নির্মাতারা এই ধারাবাহিকটি বড় মাপে তৈরির পরিকল্পনা করেছেন। এরই মধ্যে প্রথম প্রোমো শুটের কাজ শেষ হয়েছে। নতুন চরিত্র ও ধারাবাহিক নিয়ে কথা বলতে গিয়ে আনন্দবাজার ডট কমকে দিতিপ্রিয়া জানান, শুধু লুক সেট করেছি। শুটিং এখনও শুরু হয়নি। এটা জানি যে, এই গল্পটা অন্যান্য গল্পের থেকে একেবারেই আলাদা। কারণ বেশির ভাগ ক্ষেত্রে মা মনসার নেতিবাচক দিকটাই দেখেছি। তার ভালো দিকটা এবার এই ধারবাহিকের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।

চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, এ মুহূর্তে এই ধরনের কোনো ধারাবাহিক চলছে না। তাই মনে হলো, এ চরিত্রটি অন্যরকম হবে। আপাতত প্রথম ঝলকের শুটিং করেছি। এরপর অভিনয় করতে করতে চরিত্রের আরও বেশি গভীরে ঢোকার সুযোগ পাব। আমাদের গল্প কেমন হবে আর কীভাবে চরিত্রটি আমাকে তৈরি করতে দেওয়া হবে, তার উপর নির্ভর করছে পুরোটাই। আমি সেই অনুযায়ী এগিয়ে যাবো। ‘মনসামঙ্গ ‘-এর গল্প তো আমরা সবাই জানি। লুক সেটে আমরা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছিলাম, শেষ পর্যন্ত এই লুক চূড়ান্ত করা হয়েছে। যেমন একটি গল্পের পেছনে আরও বড় একটা গল্প থাকে, ঠিক সে রকমই। তাই আমি এই চরিত্রের মাধ্যমে মনসার জীবনের অজানা গল্প তুলে ধরব।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া, প্রকাশ্যে ‘মনসামঙ্গল’র প্রথম ঝলক

আপডেট টাইম : ০১:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬