সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা Logo বড়দিনের জন্য ২ কোটি টাকা চেয়েছিল অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি Logo শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের Logo শ্রমিক আন্দোলনের লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা: হাতেম Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

জন্মদিনে বাবার দেওয়া উপহারই জীবনের সেরা স্মৃতি: শ্রাবণ্য

শ্রাবণ্য তৌহিদা। ছবি: সংগৃহীত

২২ গজের ক্রিকেট উত্তেজনা কিংবা জমকালো লাইভ কনসার্ট- মাইক্রোফোন হাতে স্ক্রিনে তার আগমন ঘটলেই দর্শকের চোখ আটকে যায়। মিষ্টি হাসি, নিখুঁত উচ্চারণ আর উপস্থিত বুদ্ধির জাদুতে যিনি বছরের পর বছর বিনোদনপ্রেমীদের বুঁদ করে রেখেছেন, তিনি শ্রাবণ্য তৌহিদা। তবে রুপালি পর্দার এই গ্ল্যামারের আড়ালে রয়েছে এক কঠোর পরিশ্রমী ও মানবিক হৃদয়ের গল্প। তিনি শুধু লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার রানি নন, বরং একজন পূর্ণকালীন নিবন্ধিত চিকিৎসকও।

আজ এই উপস্থাপিকার জন্মদিন। প্রতি বছর জীবনের এই বিশেষ দিনটা বেশ জমকালোভাবে কাটলেও এবার কাটবে সাদামাটা। কারণ জানিয়ে শ্রাবণ্য বলেন, ‘কিছুদিন আগে বাবা মারা গেছেন। বাবা ছাড়া প্রথম জন্মদিন। যে কারণে খুব মন খারাপ। এবার সে রকম পরিকল্পনা নেই। পরিকল্পনা ছাড়াই এবারের জন্মদিন কাটবে। তবে ব্যস্ততায় দিনটা কাটবে। কাজের জায়গায় দিনটি ভাগাভাগি হবে। সবাই জন্মদিন ঘিরে বড় পরিসরে পরিকল্পনা করতে চেয়েছিল কিন্তু এবার ঘরোয়াভাবেই কাটবে। বাবার জন্য দোয়ার আয়োজন করব।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শৈশবের জন্মদিন ছিল একরকম এখন অন্য রকম। দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। তবে এখনকার জন্মদিন বেশ উপভোগ করি। সবাই নানাভাবে দিনটি রঙিন করে। প্রতি বছর ১৫টির বেশি কেক কাটা হয়। আমার জীবনের সেরা উপহার ছিল বাবার দেওয়া। তিনি একবার কথাসাহিত্যিক জাফর ইকবাল-এর এক বাক্স বই দিয়েছিল। বিষয়টা মজার ছিল এবং আমার কাছে সেরা। যে কারণে এবারের জন্মদিন বেশি মিস করব। এছাড়া বেলী ফুলসহ নানান উপহার পাই। সত্যিই আমি অনেক ভাগ্যবান। কারণ অগণিত মানুষ আমাকে ভালোবাসে। এক জীবনে এটাই বড় প্রাপ্তি।’

উপস্থাপনায় শ্রাবণ্য তৌহিদা এক অতি পরিচিত নাম। শুধু গ্ল্যামার দিয়ে নয়, খেলার খুঁটিনাটি ও পিচ রিপোর্ট নিয়ে তার তুখোড় জ্ঞান বিশেষজ্ঞদেরও চমকে দেয়। বিশ্বসেরা কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো থেকে শুরু করে দেশি-বিদেশি মহাতারকাদের সাবলীল সাক্ষাৎকার নিয়ে তিনি বারবার প্রমাণ করেছেন নিজের প্রজ্ঞা ও বাকপটুতা। বর্তমানে তিনি এটিএন বাংলা, গ্লোবাল টিভি, নাগরিক টিভিতে নিয়মিত উপস্থাপনা করছেন।

শ্রাবণ্যর নামের মাঝেই যেন লুকিয়ে আছে এক স্নিগ্ধ বর্ষার মেঘ, আর হাসিতে শরতের শুভ্র কাশফুল। টেলিভিশনের কাঁচের ওপারে যখন তিনি দাঁড়ান, কথামালা যেন সুরের মূর্ছনা হয়ে ঝরে পড়ে। শ্রাবণ্য মানেই তো কেবল গ্ল্যামার নয়, শ্রাবণ্য মানে এক অদম্য পথচলার গল্প। শত ব্যস্ততা, লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলকানি আর হাসপাতালের সাদা অ্যাপ্রোনের মাঝেও তিনি হারিয়ে ফেলেননি নিজের ভেতরের সেই চিরসবুজ মানুষটিকে।

সঞ্চালনার পাশাপাশি অভিনয়ের আঙিনাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন শ্রাবণ্য। তাকে বেশকিছু নাটকে দেখা গেছে। উপস্থাপনার পাশাপাশি ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয়েও সরব থাকতে চান তিনি। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে চিকিৎসা শাস্ত্রের (MBBS) ডিগ্রি নেওয়া এই উপস্থাপিকা পেশাগতভাবে একজন ডাক্তার। হাসপাতালের সাদা অ্যাপ্রোন জড়িয়ে যখন তিনি রোগী দেখেন, তখন তিনি ভীষণ সিরিয়াস। আবার সেই ব্যস্ততা সামলে যখন শো’র মঞ্চে দাঁড়ান, তখন তিনি হয়ে ওঠেন আত্মবিশ্বাসী এক গ্ল্যামারাস সঞ্চালক। মেধা আর রূপের অনন্য মিতালীতে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা

জন্মদিনে বাবার দেওয়া উপহারই জীবনের সেরা স্মৃতি: শ্রাবণ্য

আপডেট টাইম : ০৫:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬