সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পর্তুগালের শেষবার মাঠে নামার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো Logo ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ, হাল ধরেছেন মুশফিক-হৃদয় Logo আলট্রাসনোগ্রামে যমজ, সিজারের পর মিলল একটি নবজাতক; থানায় এজাহার Logo ডেমোক্র্যাটদের জয়ে অবসানের পথে ইরান যুদ্ধ, বদলাতে পারে ইসরায়েল নীতি Logo সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা Logo সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায়  মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি Logo ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৯০৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ Logo আমির হামজার নারীঘটিত বিষয় জামায়াত আমিরও জানতেন: রাশেদ খাঁন Logo দীঘিকে ঘিরে গুঞ্জন, যা বললেন অভিনেত্রী Logo দুই দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলনে অ্যাপ্লাইড সায়েন্সের ছাত্রীরা

জয়পুরহাটে ১৭ দিনের ব্যবধানে একই বাড়িতে দ্বিতীয় দফায় চুরি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাটিহাঁস গ্রামে আনোয়ার প্রধানের বাড়িতে ১৭ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, প্রেসার কুকার ও কাঁসার আসবাবপত্রসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী আনোয়ার প্রধান ওই গ্রামের আব্দুর রহিম প্রধানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর প্রথম দফায় ওই বাড়ি থেকে ১২ আনা ওজনের সোনার হাতের চুড়ি ও কানের ঝুমকা চুরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র ১৭ দিনের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটল।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা প্রেসার কুকার, কাঁসার বিভিন্ন আসবাবপত্রসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। শনিবার সকালে আনোয়ার প্রধানের স্ত্রী রেশমা আক্তার ঘরের জানালা ভাঙা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে বিষয়টি জানাজানি হয়।

রেশমা আক্তার বলেন, ‘রাতে আমি ও আমার স্বামী গোয়ালঘরের পাশে ঘুমিয়ে থাকি। চুরির শিকার হওয়া ঘরটিতে কেউ ছিল না। এই সুযোগে দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে ঢুকে মালামাল চুরি করে নিয়ে গেছে।’

বাড়ির মালিক আনোয়ার প্রধান জানান, সম্প্রতি তিনি গরু কেনার উদ্দেশ্যে কয়েকটি হাট ঘুরেছেন। তাঁর ধারণা, গরু কেনার জন্য বাড়িতে টাকা রাখা হয়েছে—এমন সন্দেহ থেকে দুর্বৃত্তরা দ্বিতীয় দফায় চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

পরপর দুই দফায় চুরির ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ‘আমি বর্তমানে মন্ত্রীর প্রটোকলে ব্যস্ত আছি। তবে এ ঘটনায় থানায় একটি অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্তুগালের শেষবার মাঠে নামার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো

জয়পুরহাটে ১৭ দিনের ব্যবধানে একই বাড়িতে দ্বিতীয় দফায় চুরি

আপডেট টাইম : ০৬:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬