সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির Logo গণমাধ্যমের নতুন নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালে ব্যবস্থা Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ Logo মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল ‘রামায়ণ’-এর আয়

যশ অভিনয় করেছেন রাবণের চরিত্রে। তার উপস্থিতি সত্ত্বেও কন্নড় সংস্করণে প্রত্যাশিত সাড়া মেলেনি। ছবি: সংগৃহীত

বিগ-বাজেট ও তারকাখচিত ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে ভারতের বক্স অফিসে ১০০ কোটি রুপির গণ্ডি পার করলেও ধাক্কা খেয়েছে। প্রথম দিনের তুলনায় ছবিটির আয় কমে গেছে প্রায় ২৫ শতাংশ। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির প্রথম দিনেই ভারতে ছবিটি আয় করে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। রণবীর কাপুরের আগের ছবি ‘অ্যানিমেল’-এর উদ্বোধনী আয়ের রেকর্ড ভাঙলেও ‘ধুরন্ধর ২’-এর ১০২ কোটি রুপির রেকর্ড ছুঁতে পারেনি এটি।

বক্স অফিসের তথ্য প্রকাশকারী স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিন শুক্রবার ছবিটির আয় দাঁড়িয়েছে ৪৮ কোটি ৫ লাখ রুপি। এর মধ্যে শুধু হিন্দি সংস্করণ থেকেই এসেছে ৩০ কোটি ৩৯ লাখ রুপি। সব মিলিয়ে ভারতে দুই দিনে ছবিটির মোট আয় ১১২ কোটি ৯০ লাখ রুপি (নেট)।

ছবিতে যশ অভিনয় করেছেন রাবণের চরিত্রে। তার উপস্থিতি সত্ত্বেও কন্নড় সংস্করণে প্রত্যাশিত সাড়া মেলেনি। ছবিটির আয়ের বড় অংশই এসেছে হিন্দি সংস্করণ থেকে।

সামনে ছুটি থাকায় ছবিটির আয় আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শনি ও রোববারের আয় ছবিটির বক্স অফিস সাফল্যের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নীতেশ তিওয়ারির পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন নমিত মালহোত্রা। এতে রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের চরিত্রে যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। আরও রয়েছেন কাজল আগরওয়াল, অরুণ গোভিল, লারা দত্ত ও ইন্দিরা কৃষ্ণান।

ছবিটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক হ্যান্স জিমার ও এ আর রহমান। আন্তর্জাতিক শিল্পীদের সমন্বয়ে নির্মিত এই ছবি ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর নতুন রূপায়ণ।

দুই দিনের বক্স অফিস আয়: প্রথম দিন: ৬৪ কোটি ৮৫ লাখ রুপি দ্বিতীয় দিন: ৪৮ কোটি ৫ লাখ রুপি মোট: ১১২ কোটি ৯০ লাখ রুপি (নেট)

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল ‘রামায়ণ’-এর আয়

আপডেট টাইম : ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬