সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা Logo বড়দিনের জন্য ২ কোটি টাকা চেয়েছিল অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি Logo শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের Logo শ্রমিক আন্দোলনের লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা: হাতেম Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

ধর্ম আলাদা হলেও পরিচয় এক, আমরা বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

ঘোড়াঘাটে মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা ধর্মীয়ভাবে হয়তো বিভাজিত। কেউ কাউকে আদিবাসী বলি, কেউ সনাতন ধর্মাবলম্বী বলি। কেউ পাহাড়ে থাকি, কেউ সমতলে। কিন্তু দিনের শেষে আমরা বাংলাদেশের লোক, আমাদের পরিচয় বাংলাদেশি। কাজেই কোনো অবস্থাতেই নিজেদের দুর্বল, সংখ্যালঘু বা সংখ্যায় কম বলে ভাবার কারণ নেই।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের কাদিমনগর সার্বজনীন দুর্গামন্দিরে দুর্গোৎসব পরিদর্শন ও মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে জনগণের মন জয়ের উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজায় ভলান্টিয়ার পাঠালেও এখন তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, গত বছর যাদের মাঠে দেখা গেছে, এ বছর তাদের আর দেখা যাচ্ছে না।

ডা. এজেডএম জাহিদ হোসেন প্রশ্ন রেখে বলেন, ‘গত বছর ছিল, এ বছর নাই। তাহলে কি ক্ষমতার জন্যই রাজনীতি করেছিলেন?’

তিনি বলেন, রাজনৈতিক দলের মূল দায়িত্ব জনগণের পাশে থাকা, মানুষের কথা বলা এবং জনকল্যাণে কাজ করা। বিএনপি আগেও জনগণের পাশে ছিল, এখন সরকারে থেকেও মানুষের সেবা করে যাচ্ছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘মানুষের মধ্যে যে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে তা ধরে রেখে আরও দৃঢ় করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং কাদিমনগর সার্বজনীন দুর্গামন্দিরের সভাপতি হিমাংশু কুমার সাহা।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা

ধর্ম আলাদা হলেও পরিচয় এক, আমরা বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬