সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ Logo জয়পুরহাটে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার Logo বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম Logo রোজা শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ Logo সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন Logo সিরাজগঞ্জে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার Logo বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ দেবেন মহাসম্মেলনে Logo আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম-মাসুদুজ্জামান মাসুদ Logo প্রতারক চক্রের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা Logo মাথা নেই, বুকেই জোড়াচোখ, কে এই ‘ভূতদেবতা’ নিশিকান্ত?

নতুন মিটার স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

নিহত লাইনম্যান রাসেল। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে নতুন বৈদ্যুতিক মিটার স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যান নিহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অন্তর্গত কাজিপুর সাব-জোনাল অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার খামারগাঁতী গ্রামের বাবলু মণ্ডলের ছেলে।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পল্লী বিদ্যুৎ সমিতি, কাজিপুর সাব-জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাইদুল ইসলাম।

তিনি বলেন, গোবিন্দপোটল গ্রামে নতুন মিটার স্থাপনের কাজে রাসেল ও তার সহকর্মীরা যান। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে মনে করে রাসেল খুঁটিতে ওঠেন। সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সঙ্গে ঝুলে পড়েন। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ

নতুন মিটার স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

আপডেট টাইম : ০৬:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬