সিরাজগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী Logo ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা Logo মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী Logo নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার Logo সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় ক্বিরাত রিয়েলিটি শোর বিভাগীয় অডিশন Logo চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ Logo যুক্তরাষ্ট্রের ফুটবলে পারিশ্রমিকের শীর্ষে মেসি, দ্বিতীয় লেভানডফস্কি Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে? প্রশ্ন পাটওয়ারীর Logo দুই বিএনপি নেতার মৃত্যুতে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি রিজভীর Logo নারায়ণগঞ্জে কারখানায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিকের অবস্থা গুরুতর

ব্রিটেনের রাজপথে বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের জায়গা নেই: লেবার এমপি

যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতির চর্চা ও রাজনৈতিক বিরোধ থেকে সৃষ্ট সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির লেবার পার্টির সংসদ সদস্য জাস অ্যাথওয়াল। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের কোনো জায়গা ব্রিটেনের রাস্তায় হতে পারে না।

পূর্ব লন্ডনের ইলফোর্ড সাউথের সংসদ সদস্য অ্যাথওয়াল সম্প্রতি নিজের নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক অনুষ্ঠানে হামলা ও সহিংসতার ঘটনার পর এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশি রাজনীতিকে বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। কারণ, ব্রিটেনে এর কোনো জায়গা নেই।

সোমবার রাতে লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের হামলার অভিযোগ ওঠে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যাথওয়াল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তাকে সহিংসতার ভিডিও ফুটেজও দেখান তিনি।

অ্যাথওয়াল বলেন, পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি জেনে আতঙ্কিত হয়েছেন। তিনি এ ঘটনা সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরবেন বলেও জানিয়েছেন।

ব্রিটেনের বাংলাদেশ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখার দায়িত্ব রয়েছে উল্লেখ করে অ্যাথওয়াল বলেন, বাংলাদেশকে সব গণতন্ত্রের জননী হিসেবে বিবেচনা করা হয়। তবে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ থেকে সৃষ্ট সহিংসতা ব্রিটেনে ছড়িয়ে পড়া কারও জন্যই সহায়ক নয়।

তিনি বলেন, এ ধরনের সহিংসতা ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি জনগোষ্ঠীর পক্ষে কথা বলতে আগ্রহী রাজনীতিকদের কাজ কঠিন করে তুলছে। সহিংস আচরণের পক্ষে কোনোভাবেই কথা বলা যায় না। এতে সবার জন্য সহায়তা করা কঠিন হয়ে পড়েছে।

ব্রিটিশ-বাংলাদেশি জনগোষ্ঠীকে আইন মেনে চলা ও পরিশ্রমী উল্লেখ করে তিনি বলেন, কয়েক দশক ও প্রজন্ম ধরে গড়ে ওঠা সুনাম এক রাতের উন্মত্ততায় নষ্ট হয়ে গেছে। ওই রাতের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা পুরো জনগোষ্ঠীকে বিব্রত করেছেন।

সহিংসতার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানান তিনি। তার ভাষ্য, মানুষ নিজের বাড়ি থেকে বের হতেও ভয় পেয়েছেন। একটি জনগোষ্ঠী হিসেবে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।

এদিকে এ ঘটনার পর যুক্তরাজ্যের ডানপন্থি রাজনীতিকদের পক্ষ থেকে ব্যাপক হারে অভিবাসীদের বহিষ্কারের দাবি উঠেছে বলেও উল্লেখ করেন অ্যাথওয়াল। তিনি বলেন, সহিংসতার ঘটনা ঘটার আগেই এ ধরনের দাবি জানানো হচ্ছিল। এখন এমন ঘটনা তাদের অভিবাসনবিরোধী বক্তব্যের পক্ষে আরও যুক্তি তুলে ধরার সুযোগ করে দিতে পারে।

তিনি বলেন, কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ডের দায় পুরো জনগোষ্ঠীর ওপর চাপানো উচিত নয়। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশদের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে এমন কোনো সুযোগ তৈরি করা থেকে বিরত থাকতে হবে।

অ্যাথওয়াল আরও বলেন, উন্নত জীবন ও ভালো পরিবেশের আশায় বাংলাদেশিরা ব্রিটেনে এসেছেন। দেশটি তাদের অনেক সুযোগ দিয়েছে। তাই ব্রিটেনের মূল্যবোধ ও নিজেদের প্রতি সম্মান বজায় রাখা জরুরি। ভবিষ্যৎ প্রজন্ম এবং পূর্বপুরুষদের কাছেও তাদের দায়বদ্ধতা রয়েছে।

সহিংসতার ঘটনায় মেট্রোপলিটন পুলিশকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি রেডব্রিজ কাউন্সিলকেও বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। কাউন্সিলের কমিউনিটি সেফটি টিম ওই এলাকায় টহল দেবে বলেও জানান তিনি।

অ্যাথওয়াল বলেন, ঘটনার কোনো দিকই তদন্তের বাইরে রাখা যাবে না। এ ধরনের সহিংসতা আর ঘটতে দেওয়া যায় না।

তিনি স্পষ্ট করে বলেন, এই সহিংসতা বৃহত্তর বাংলাদেশি জনগোষ্ঠী কিংবা ইলফোর্ড সাউথের মানুষের প্রকৃত পরিচয় বহন করে না। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করা প্রয়োজন।

ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূতদের অবদানের কথাও তুলে ধরেন এই সংসদ সদস্য। বাকিংহাম প্যালেসের কাছে কমনওয়েলথ মেমোরিয়াল গেটসের কথা উল্লেখ করে তিনি ব্রিটেনের বিভিন্ন যুদ্ধে বাংলাদেশিদের অংশগ্রহণের কথা স্মরণ করেন।

এ ছাড়া দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসে বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ও নার্সদের অবদান, পাশাপাশি দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় জনগোষ্ঠীর সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভূমিকাও তুলে ধরেন তিনি।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

ব্রিটেনের রাজপথে বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের জায়গা নেই: লেবার এমপি

আপডেট টাইম : ০২:৪৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬