সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র, পৌঁছাল তৃতীয় রণতরি

ইউএসএস থিওডোর রুজভেল্টের ডেকে দাঁড়িয়ে আছেন এক নাবিক। এ সময় রণতরিতে সারিবদ্ধভাবে রাখা ছিল যুদ্ধবিমান। ছবি: এএফপি।

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএসএস রুজভেল্ট নামের এই রণতরি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর সাংবাদিক বারাক রাভিদ। তিনি এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়াল তিনটিতে। বর্তমানে ওই অঞ্চলে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটনও অবস্থান করছে। এ ছাড়া সেখানে রয়েছে ইউএসএস বক্সার উভচর যুদ্ধজাহাজ বহর।

মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এখন বেশ বড়। সেখানে ২০ হাজারের বেশি নাবিক ও মেরিন সেনা এবং শত শত উড়োজাহাজ মোতায়েন রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ সাত মাসের বেশি সময় ধরে চলার মধ্যে এ অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াল ওয়াশিংটন।

এর আগে চলতি বছরের এপ্রিলে মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি মোতায়েন করা হয়েছিল। ২০০৩ সালের পর সেটিই ছিল প্রথম ঘটনা।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান করা ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের জায়গায় দায়িত্ব নিতে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র, পৌঁছাল তৃতীয় রণতরি

আপডেট টাইম : ১০:৫১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬