সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি Logo মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের হাতে Logo ‘জাতীয় সিরাত সম্মেলন’ সফল করতে ইসলামী আন্দোলনের উদ্যোগ Logo মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ Logo নড়াইলে পারিবারিক বিরোধে চাচাকে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে Logo সচিবালয়ে প্রবেশ ও অবস্থানে আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ Logo শেষ উইকেটের লড়াইয়ে চট্টগ্রামের জয়, শীর্ষস্থান ধরে রাখল খুলনা Logo ট্রাম্প: নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত আমি Logo কুমিল্লায় জলাশয়ে মিলল নিখোঁজ কাশ্মীরি শিক্ষার্থীর মরদেহ Logo জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন হাউজ ও সিনেটের উভয় কক্ষে এগিয়ে ডেমোক্রেটরা, পিছিয়ে ট্রাম্পের দল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন হাউজ ও সিনেটের উভয় কক্ষে বিপুল আসনে এগিয়ে ডেমোক্রেটরা। পিছিয়ে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৬৪টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ২০টি আসনে জয় পেয়েছে রিপাবলিকান। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল জয় পেয়েছে ৪৪টি আসনে।

অপরদিকে, সিনেটে ৭৬টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৩৩টি আসনে জয় পেয়েছে রিপাবলিকান। ডেমোক্রেটরা জয় পেয়েছে ৪৩টি আসনে।

প্রতিনিধি পরিষদে আসন আছে ৪৩৫টি। কোনো দলকে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সাধারণত ব্যবধান এমন আসনেই হয়ে থাকে। সংবাদমাধ্যম সিএনএন তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার দেশটিতে সারাদিন ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফলাফল আসা শুরু হয়েছে। কিছু অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। সেগুলোর ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি

মার্কিন হাউজ ও সিনেটের উভয় কক্ষে এগিয়ে ডেমোক্রেটরা, পিছিয়ে ট্রাম্পের দল

আপডেট টাইম : ০৯:৩৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬