সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::

যুক্তরাষ্ট্রে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, দুই নাগরিকের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ভবন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের নিয়োগ করে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির চেষ্টা করার দায় স্বীকার করেছেন দুই চীনা নাগরিক। এ ঘটনায় তাদের প্রত্যেককে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন ৪০ বছর বয়সী লিরেন রায়ান লাই এবং ৩৯ বছর বয়সী ইউয়ানসে চেন। কারাদণ্ডের পাশাপাশি মুক্তির পর তাদের তিন বছর তত্ত্বাবধানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট তথ্য সংগ্রহের বিনিময়ে গোপনে নগদ অর্থ দেওয়ার ব্যবস্থা করেছিলেন ওই দুই ব্যক্তি। এ পদ্ধতিকে গোয়েন্দা কার্যক্রমে ‘ডেড ড্রপ’ বলা হয়। এতে নির্দিষ্ট স্থানে অর্থ বা গোপন তথ্য রেখে যাওয়া হয়, যা পরে অন্য কেউ সংগ্রহ করে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ. আইজেনবার্গ বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিস্তৃত ও প্রকাশ্যভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা চালিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে চীনের গোয়েন্দা তৎপরতা ও লোক নিয়োগ কার্যক্রমে সহায়তা করেছেন।

আদালতের নথি অনুযায়ী, ২০২১ সালের মে মাসের আগেই লাই ও চেন চীনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির হয়ে কাজ শুরু করেন।

পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে আসা লাই দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত চেনকে এই কর্মকাণ্ডে যুক্ত করেন। শুরুতে লাই চেন ও চীনা গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন। পরে চেন সরাসরি তার নিয়ন্ত্রণকারী গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে নির্দেশনা নিতে শুরু করেন।

২০২২ সালের মে মাসে চীন থেকে ১০ হাজার ডলার গোপনে পাঠানোর ব্যবস্থা করেন তারা। যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েকজন ব্যক্তিকে নির্দিষ্ট স্থানে ওই অর্থ রেখে আসার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে পরে অন্য কেউ তা সংগ্রহ করতে পারে।

পরবর্তী সময়ে একই পদ্ধতিতে আরও একটি অর্থ লেনদেনের ব্যবস্থা করেন তারা। দ্বিতীয়বার পাঠানো অর্থের পরিমাণ ছিল ২০ হাজার ডলার।

মার্কিন বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের মাধ্যমে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে যুক্তরাষ্ট্রের সামরিক ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন ওই দুই ব্যক্তি।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

তাহসিফের মৃত্যু: হত্যা মামলায় গ্রেপ্তার বন্ধু দীপ

যুক্তরাষ্ট্রে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, দুই নাগরিকের কারাদণ্ড

আপডেট টাইম : ০১:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬