সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিনেমার নায়ক বানানোর প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র Logo ঝালকাঠির আলোচিত পিপি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ Logo পোশাকশিল্পে অস্থিরতা, দিশেহারা উদ্যোক্তারা Logo রাজনৈতিক জীবনের সবচেয়ে কম জনসমর্থন পাচ্ছেন ট্রাম্প Logo মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা, পুলিশের হাতে স্বামী Logo ট্রান্সফরমার চুরি ঠেকাতে পুরস্কার ঘোষণা, চলছে মাইকিং Logo প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ Logo কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান Logo শূন্য পাস করা ২৯৩ প্রতিষ্ঠানের এমপিও বাতিলের উদ্যোগ সরকারের Logo অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মির্জা মোস্তফা জামান

রাশিয়ার উপকূলে ড্রোন হামলা, আগুনে জ্বলছে ভারতীয় ২৩ নাবিকের তেলবাহী জাহাজ

রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে ড্রোন হামলায় ভারতীয় ২৩ নাবিকসহ একটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। হামলার পর জাহাজে থাকা ২৩ নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটিতে নৌ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। হামলার পর কৃষ্ণসাগরের পানিতে জাহাজটির অপরিশোধিত তেলে আগুন ধরে যায়। আগুনের তীব্রতার কারণে উদ্ধারকারী দল এখনো তা নিয়ন্ত্রণে আনতে পারেনি।

আগুনের তীব্রতা কিছুটা কমলে আবারও আগুন নেভানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার জনপ্রিয় পর্যটন শহর সোচির কাছে ঘটনাটি ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সমুদ্রের মধ্যে জ্বলন্ত জাহাজ থেকে উজ্জ্বল আগুনের শিখা ও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

সোচির মেয়র জানিয়েছেন, নিরাপত্তার কারণে শহরের উপকূল ও সৈকত এলাকায় মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে।

এর একদিন আগে রোমানিয়ার উপকূলের কাছে আরেকটি জাহাজে আগুন ধরে যায় এবং পরে সেটি ডুবে যায়। ওই ঘটনায় একজন নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন। ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার ড্রোন হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। ওই ঘটনায় একজন ভারতীয় নাবিকও আহত হন।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজও হামলার ঝুঁকিতে রয়েছে। সাম্প্রতিক দিনগুলোয় রাশিয়া ইউক্রেনীয় পণ্যবাহী শস্যের জাহাজেও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ।

অন্যদিকে রাশিয়ার তেল অবকাঠামোতে ইউক্রেনের হামলাকে নিজেদের ওপর রুশ হামলার পাল্টা জবাব হিসেবে দেখছে কিয়েভ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশই হামলা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে।

এরই মধ্যে রাশিয়া কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুগুলোতে হামলা চালানোর পাশাপাশি দিনের বেলাতেও রাজধানী শহরটিতে ড্রোন হামলা শুরু করেছে। এতে শহরটির যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এর আগে দক্ষিণ রাশিয়ার বিভিন্ন তেল স্থাপনায় ইউক্রেনের হামলার পর সমুদ্রে তেল ছড়িয়ে পড়া, সৈকত বন্ধ করে দেওয়া এবং কালো বৃষ্টির মতো দূষণের ঘটনাও ঘটেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিনেমার নায়ক বানানোর প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

রাশিয়ার উপকূলে ড্রোন হামলা, আগুনে জ্বলছে ভারতীয় ২৩ নাবিকের তেলবাহী জাহাজ

আপডেট টাইম : ১২:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬