সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা Logo বড়দিনের জন্য ২ কোটি টাকা চেয়েছিল অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি Logo শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের Logo শ্রমিক আন্দোলনের লক্ষ্য সরকারকে বেকায়দায় ফেলা: হাতেম Logo বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার ছেঁড়ার অভিযোগে যুবক আটক Logo ঢাকা-দাম্মাম ফ্লাইট চালুর সময় ঘোষণা, স্থগিতই থাকছে রিয়াদ রুট Logo ৫০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করল ভারত, পেছনে কী কৌশল? Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ Logo এআইইউবিকে ৩-০ গোলে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপ জয় ড্যাফোডিলের

শত্রুর প্রতিও ন্যায়বিচারের কথা, মানিক পশারীর দাফনে বাধা নিয়ে প্রশ্ন : রাশেদের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পুরোনো ছবি

বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন নিয়ে বাধা দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের বিরুদ্ধে মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে দলটির রাজনৈতিক আদর্শ ও ভিন্নমতের প্রতি আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে এনসিপিকে জামায়াতের ‘প্রক্সি সংগঠন’ আখ্যা দিয়ে দলটির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেছেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জামায়াত-এনসিপির আদর্শিক নেতা শহীদ ওসমান হাদী বলে গেছেন, আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই! আসলে সেই ইনসাফ কি মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়া? জামায়াতের প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী হওয়ার কারণে মানিক পশারীর জানাজা হতে দেয়নি জামায়াতে ইসলামী। এমনকি মোবাইলের আলোতে দুই মেয়ে ও এক বোন মিলে কবর খুঁড়ে দাফন সম্পন্ন করেছে। এই হলো জামায়াত-শিবিরের বর্বরতা।

তিনি বলেন, ক্ষমতায় না গিয়েই যারা ভিন্নমতের মানুষের জানাজা- দাফনে বাধা দিচ্ছে, কখনো ক্ষমতায় গেলে তারা আরও বর্বর হবে। তাই সকলের নৈতিক দায়িত্ব জামায়াত- শিবিরের থাবা থেকে দেশকে রক্ষা করা।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, জামায়াতের প্রক্সি সংগঠন এনসিপির ৮০% নেতাকর্মী যেহেতু জামায়াত-শিবিরের সাবেক নেতাকর্মী। সুতরাং নতুন এই প্রক্সি দলটির অধিকাংশ নেতাকর্মীরা জামায়াত-শিবিরের মত বর্বর। এই দলটির জন্মই হয়েছে জামায়াত-শিবির কোনো বিপদে পড়লে উদ্ধারকারী জাহাজ হাজির হয়ে তাদের রক্ষা করার জন্য। প্রতিনিয়ত তারা সেটিই করে যাচ্ছে। বিশেষ করে আগামীতে জামায়াতের থেকে আসন ছাড় পাওয়ার জন্য এনসিপি নেতাদের মধ্যে জামায়াতি বর্বরতাকে তোষামোদি করার একধরণের প্রতিযোগিতা লক্ষ করা যাচ্ছে।

সবশেষ তিনি বলেন, নতুন বন্দোবস্তের নামে এনসিপি বর্তমানে জামায়াতি বর্বরতাকে বৈধতা দেওয়ার রাজনীতি করছে। এটাই কি তরুণদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করেছিলো? অবশ্য ছাগল চোর, ল্যাপটপ চোর, নারী ও আর্থিক কেলেঙ্কারিতে জর্জরিতদের থেকে এর থেকে আর বেশি কিছু কিভাবেই বা প্রত্যাশা করা যায়!

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ ৭ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন, নতুন দায়িত্বে যারা

শত্রুর প্রতিও ন্যায়বিচারের কথা, মানিক পশারীর দাফনে বাধা নিয়ে প্রশ্ন : রাশেদের

আপডেট টাইম : ০১:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬