সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাসিনা একজনের ঘাড়ে ৩৫ হাজার কোটি টাকা ঋণ রেখে গেছেন: টুকু Logo হরমুজ প্রণালিতে ভারতসহ চার দেশকে কেন ছাড় দিচ্ছে ইরান? Logo ১৭ বছর বয়সী ফুটবলারসহ ইতালির স্কোয়াড ঘোষণা Logo পর্তুগালের শেষবার মাঠে নামার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো Logo ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ, হাল ধরেছেন মুশফিক-হৃদয় Logo আলট্রাসনোগ্রামে যমজ, সিজারের পর মিলল একটি নবজাতক; থানায় এজাহার Logo ডেমোক্র্যাটদের জয়ে অবসানের পথে ইরান যুদ্ধ, বদলাতে পারে ইসরায়েল নীতি Logo সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা Logo সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায়  মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি Logo ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৯০৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

সহকর্মীদের বেতন দিতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা নিচ্ছেন বামং খিয়াং মিংলেন। ছবি: সংগৃহীত

সহকর্মীদের বেতন জোগাতে ছুটির দিনে ইঞ্জিনচালিত নৌকা চালানো বান্দরবানের থানচির তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন এবার সম্মাননা পেয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পছন্দের সাতজন শিক্ষকের মধ্যে স্থান পান বামং খিয়াং মিংলেন। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

বান্দরবানের দুর্গম পাহাড়ঘেরা থানচি উপজেলার তিন্দু এলাকায় অবস্থিত বিদ্যালয়টির শিক্ষার্থীদের অধিকাংশই নিম্নআয়ের পরিবারের সন্তান। ২০২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বেতন দিতে পারে না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে দীর্ঘদিন ধরে সংকট তৈরি হয়।

এই সংকট মোকাবিলায় অন্যের দিকে তাকিয়ে না থেকে নিজেই নৌকা চালানোর সিদ্ধান্ত নেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। ছুটির দিনে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন তিনি। সেখান থেকে পাওয়া আয়ের বড় একটি অংশ ব্যয় করেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে।

শুধু চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে নৌকা চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা আয় করেন বামং খিয়াং মিংলেন। এর মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন হিসেবে দেন তিনি।

সম্প্রতি তার এই ব্যতিক্রমী সংগ্রামের গল্প গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এরপর গত ২৮ জুন জাতীয় সংসদে তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া গেছে এবং জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে।

এরই ধারাবাহিকতায় তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করেছে সরকার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ১৩ জুলাই ২০২৬ থেকে বান্দরবানের থানচি উপজেলার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হলো। এখন থেকে প্রতিষ্ঠানটির নাম হবে ‘তিন্দু সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনা একজনের ঘাড়ে ৩৫ হাজার কোটি টাকা ঋণ রেখে গেছেন: টুকু

সহকর্মীদের বেতন দিতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

আপডেট টাইম : ০৬:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬