সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, থাকছেন কি বিদ্যা?

দীর্ঘ ১৫ বছর পর আবারও আলোচনায় বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। ছবিটির সিক্যুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক একতা কাপুর। তবে নতুন সিনেমায় বিদ্যা বালান থাকছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমাটি দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। তার সঙ্গে ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। এতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মানও পান বিদ্যা।

সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে নিজের আগামী সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে একতা কাপুর ‘দ্য ডার্টি পিকচার ২’ তৈরির পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সিক্যুয়েল নির্মাণের কথা ভাবলেও মনের মতো গল্প খুঁজে পাচ্ছিলেন না। এবার এমন একটি গল্প পেয়েছেন, যা দর্শকদের সামনে তুলে ধরতে চান।

তবে নতুন সিনেমার গল্প কী নিয়ে, তা এখনো প্রকাশ করেননি একতা। আগের সিনেমার সিল্ক স্মিতার জীবনকাহিনি আবারও পর্দায় উঠে আসবে, নাকি অন্য কোনো নারীর জীবনের গল্প বলা হবে, সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

এদিকে সিক্যুয়েলে বিদ্যা বালান অভিনয় করবেন কি না, তা নিয়েও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে নতুন সিনেমার গল্প, অভিনয়শিল্পী ও মুক্তির সময় নিয়ে আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে দর্শকদের।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, থাকছেন কি বিদ্যা?

আপডেট টাইম : ০১:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬