সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হরমুজ প্রণালিতে ভারতসহ চার দেশকে কেন ছাড় দিচ্ছে ইরান? Logo ১৭ বছর বয়সী ফুটবলারসহ ইতালির স্কোয়াড ঘোষণা Logo পর্তুগালের শেষবার মাঠে নামার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো Logo ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ, হাল ধরেছেন মুশফিক-হৃদয় Logo আলট্রাসনোগ্রামে যমজ, সিজারের পর মিলল একটি নবজাতক; থানায় এজাহার Logo ডেমোক্র্যাটদের জয়ে অবসানের পথে ইরান যুদ্ধ, বদলাতে পারে ইসরায়েল নীতি Logo সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা Logo সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায়  মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি Logo ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৯০৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ Logo আমির হামজার নারীঘটিত বিষয় জামায়াত আমিরও জানতেন: রাশেদ খাঁন

কওমি ধারার সাত দলের ঐক্যপ্রক্রিয়া নিয়ে বৈঠক আজ

কওমি ধারার ৭ দলের ঐক্য নিয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক আজ

কওমি ধারার সাত ইসলামী দলের ঐক্যের খসড়া চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বৈঠকে বসছে হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন লিয়াজোঁ কমিটি। রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সাত দলের ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সকাল ৯টায় কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে লিয়াজোঁ কমিটির আহ্বায়ক ও হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের পাশাপাশি সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, মুফতি সালাহ উদ্দিন, মুফতি জসিম উদ্দীন এবং ঐক্য প্রক্রিয়ার জন্য গঠিত হেফাজতের উপকমিটির আরও কয়েকজন সদস্য উপস্থিত থাকবেন। এ ছাড়া ঐক্য প্রক্রিয়ায় যুক্ত সাতটি দলের প্রতিটি থেকে তিনজন করে প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন।

ঐক্য প্রক্রিয়ায় থাকা দলগুলো হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টি।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের ফটিকছড়ির আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাত দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৈঠকে দলগুলোর পক্ষ থেকে দেওয়া ঐক্যের প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি হেফাজতের উদ্যোগে গঠিত উপকমিটির তৈরি করা সমন্বিত রূপরেখা সাত দলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

ওই বৈঠকে রূপরেখা ও দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হলেও কয়েকটি বিষয়ে মতপার্থক্য থাকায় ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে দলগুলোর ইতিবাচক অবস্থানের কারণে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। কমিটিতে হেফাজতের আরও দুই শীর্ষ নেতার পাশাপাশি সাত দলের প্রতিটি থেকে তিনজন করে প্রতিনিধি রাখার সিদ্ধান্ত হয়।

আজকের বৈঠকে ওই আলোচনা ও প্রস্তাবের ভিত্তিতে ঐক্যের খসড়া চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে কী সিদ্ধান্ত আসে, তার ওপর নির্ভর করছে সাত দলের ঐক্যের পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে ভারতসহ চার দেশকে কেন ছাড় দিচ্ছে ইরান?

কওমি ধারার সাত দলের ঐক্যপ্রক্রিয়া নিয়ে বৈঠক আজ

আপডেট টাইম : ১০:২৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬