সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইউ’ সার্টিফিকেটে ইতিহাস গড়ল মুক্তির অপেক্ষায় থাকা ‘রামায়ণ’ Logo আইসিসিবিতে আট সপ্তাহের সংগীত উৎসব, সঙ্গে মোগল খাবারের আয়োজন Logo ছয় বছরে দ্বিগুণ সয়াবিন তেলের দাম, চাপে ভোক্তারা Logo বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় নতুন রূপ পাচ্ছে ভাওয়াইয়া পরিষদ Logo ব্যালন ডি’অরে দেশভিত্তিক ভোটের চিত্র, কে কাকে দিলেন ভোট Logo জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে জনগণ Logo পশ্চিম তীরে জলপাই আহরণকারীদের লক্ষ্য করে ২২ দফা হামলা Logo তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের ৭ দিনের রিমান্ড চায় নৌ পুলিশ Logo বরিশাল বোর্ডে পাসের হার ৪৫ শতাংশের নিচে, কমেছে জিপিএ-৫ Logo পাসের হারে বোর্ডগুলোর মধ্যে শীর্ষে ঢাকা, পিছিয়ে বরিশাল

ইসরাইলে ভোট গণনা শেষের দিকে, কোন জোট এগিয়ে

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে আসনসংখ্যায় এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। তবে এগিয়ে থেকেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি তার জোট।

ফলে নির্বাচনের ফল সামনে আসার সঙ্গে সঙ্গে দেশটির রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন।

সর্বশেষ আংশিক ফলাফলে নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫৩টি আসন নিয়ে এগিয়ে রয়েছে।
অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ‘পরিবর্তন জোট’ পেয়েছে ৪৮টি আসন।

এ ছাড়া আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। ফলে সরকার গঠনের সমীকরণে আরব দলগুলো গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

নেতানিয়াহুর জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করতে না পারায় সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থন প্রয়োজন হবে। একইভাবে বিরোধী জোটকেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে সমঝোতার পথে এগোতে হবে।

এ পরিস্থিতিতে আরব দলগুলোর সমর্থন কোন পক্ষ পাবে, তার ওপর ইসরায়েলের পরবর্তী সরকারের গঠন অনেকটাই নির্ভর করতে পারে। তবে চূড়ান্ত ভোট গণনা ও রাজনৈতিক সমঝোতা শেষ না হওয়া পর্যন্ত সরকার গঠনের বিষয়টি অনিশ্চিতই থাকছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইউ’ সার্টিফিকেটে ইতিহাস গড়ল মুক্তির অপেক্ষায় থাকা ‘রামায়ণ’

ইসরাইলে ভোট গণনা শেষের দিকে, কোন জোট এগিয়ে

আপডেট টাইম : ০৯:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬