দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে ৯০৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ৫ নভেম্বর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রসুলপুর ও চৌঠা বিওপির সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৯০৬ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানান ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিজিবি দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
জনতার কন্ঠ/এস এ

হাসান আলী, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 





















