সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি ক্ষমতায় আছে জোরজবরদস্তির মাধ্যমে: নাহিদ ইসলাম Logo হাসিনা একজনের ঘাড়ে ৩৫ হাজার কোটি টাকা ঋণ রেখে গেছেন: টুকু Logo হরমুজ প্রণালিতে ভারতসহ চার দেশকে কেন ছাড় দিচ্ছে ইরান? Logo ১৭ বছর বয়সী ফুটবলারসহ ইতালির স্কোয়াড ঘোষণা Logo পর্তুগালের শেষবার মাঠে নামার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো Logo ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ, হাল ধরেছেন মুশফিক-হৃদয় Logo আলট্রাসনোগ্রামে যমজ, সিজারের পর মিলল একটি নবজাতক; থানায় এজাহার Logo ডেমোক্র্যাটদের জয়ে অবসানের পথে ইরান যুদ্ধ, বদলাতে পারে ইসরায়েল নীতি Logo সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা Logo সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায়  মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি

সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায়  মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি

নাটোরের সিংড়ায় চলনবিলে পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৪০) নামে এক মাছচাষীকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক সজিব ইসলামের বিরুদ্ধে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চক আদিত্য খোয়ার পাড়া এলাকার একটি পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলামকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। শহিদুল ওই গ্রামের মৃত জসমত আলীর ছেলে। অভিযুক্ত সজিব ইসলাম একই গ্রামের শাহীন মেকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সজিব ইসলাম তাঁর বাবার এয়ারগান নিয়ে প্রতিবেশী শহিদুল ইসলামের পুকুরে পাখি শিকার করতে যান। এ সময় পাখি শিকারে বাধা দিলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সজিব তাঁর হাতে থাকা এয়ারগান দিয়ে শহিদুলের পাঁজরে গুলি করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, পাখি শিকার বন্ধে তৎপরতা অব্যাহত থাকলেও অনেকে গোপনে পাখি শিকার করছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। দ্রুত এয়ারগানটি জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, এয়ারগান বহন ও পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তিনি বিষয়টি শুনেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি ক্ষমতায় আছে জোরজবরদস্তির মাধ্যমে: নাহিদ ইসলাম

সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায়  মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৫:১৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬