সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সাইবার হামলার অভিযোগে ফ্রান্সকে আরাগচির কটাক্ষ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ছবি: গেটি ইমেজেস

ফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলার ঘটনায় ইরানকে দায়ী করার অভিযোগের জবাবে প্যারিসকে কটাক্ষ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ফ্রান্স সরকার ফ্রিজ সামলাতেই অক্ষম, অথচ জনগণের অভিযোগ-অসন্তোষ দূর করার কথা বলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরাগচি লেখেন, ‘ফ্রিজ সামলাতে অক্ষম, জনগণের অভিযোগের সমাধান তো দূরের কথা। ফরাসি সরকার নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাচ্ছে।’

তিনি আরও দাবি করেন, ইরান গাজায় গণহত্যা কিংবা স্কুল ও হাসপাতালে বোমা হামলায় সহায়তা করতে নিজের ক্ষমতা ব্যবহার করেনি।

এর আগে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে। এক বিবৃতিতে তেহরান বলেছে, ফ্রান্স সরকারের আনা ভিত্তিহীন অভিযোগ তারা দৃঢ়ভাবে নাকচ করছে।

ইরানের দাবি, পশ্চিম এশিয়া ও ইরান-সংলগ্ন অঞ্চলে ফ্রান্সের ‘ধ্বংসাত্মক নীতি’ থেকে জনমত সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে এসব অভিযোগ আনা হচ্ছে। একই সঙ্গে নিজেদের শাসনব্যবস্থার দুর্বলতা, জনগণের চাহিদা পূরণে ব্যর্থতা এবং জ্বালানি সংকট মোকাবিলায় অক্ষমতা আড়াল করতেও ফ্রান্স এমন অভিযোগ করছে বলে দাবি তেহরানের।

সোমবার প্যারিসের কৌঁসুলির কার্যালয় জানায়, গত ১১ অক্টোবর ফ্রান্সের সুপারমার্কেটগুলোর বাণিজ্যিক শীতলীকরণ ব্যবস্থায় চালানো সাইবার হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। এ হামলায় ইরানের প্রভাবশালী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি সাইবার ইউনিট জড়িত ছিল বলে অভিযোগ করেছে তারা।

হামলায় ফ্রান্সজুড়ে প্রায় ৭০০টি সুপারমার্কেট ও খুচরা বিক্রয়কেন্দ্রের ফ্রিজের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হওয়ার পাশাপাশি প্রায় ২০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

সাইবার হামলার অভিযোগে ফ্রান্সকে আরাগচির কটাক্ষ

আপডেট টাইম : ১১:৪৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬