সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইরান যুদ্ধ শেষ ঘোষণা ট্রাম্পের, ফের হামলা চান নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইরানে নতুন করে মার্কিন সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সামরিক দিক থেকে ইরানের অধ্যায় এখন কার্যত শেষ। একই সঙ্গে মধ্যপ্রাচ্য সংঘাত অবসানের আলোচনায় একটি ইতিবাচক গতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল সানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর এ বার্তা দেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই তারা বর্তমান পরিস্থিতি বা ‘স্ট্যাটাস কো’ বজায় রাখছেন। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে তিনি জানান, ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা খুবই কম, তবে পরিস্থিতি পাল্টাতে পারে—এমন আশঙ্কা থেকে মার্কিন বাহিনী এখনো সম্পূর্ণ প্রস্তুত বা লকড অ্যান্ড লোডেড রয়েছে।

এদিকে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর থেকেই ট্রাম্পের সুর নরম হতে শুরু করেছে। গত সপ্তাহে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে দলের ভরাডুবির জন্য খোদ দলটির জ্যেষ্ঠ নেতারা, এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইরান যুদ্ধকে দায়ী করেন। যদিও নির্বাচন ঘনিয়ে আসার আগে হরমুজ প্রণালিতে ছোটখাটো হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, তবে সম্প্রতি সিক্সটি মিনিটসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়ে দেন, এ সংঘাত বাড়ানোর কোনো যৌক্তিক কারণ তিনি দেখছেন না। যুদ্ধ সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা কেন দিচ্ছেন না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের সাফ কথা, উপসাগরীয় মিত্রদের সুরক্ষায় তাদের সতর্ক থাকতে হবে এবং ইরানি বন্দরগুলোতে বহাল থাকা মার্কিন নৌ-অবরোধ ওই অঞ্চলকে সুরক্ষিত রাখতে সাহায্য করছে। ট্রাম্পের এ বার্তার পর আন্তর্জাতিক বাজারেও তার প্রভাব পড়েছে; এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমে দাঁড়িয়েছে ৯১ দশমিক ৫০ ডলারে।

মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক খোলামেলা মনোভাবের ঠিক বিপরীত অবস্থানে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক প্রচেষ্টার তোয়াক্কা না করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ফের শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্টকে প্রতিদিন তাগাদা দিচ্ছেন নেতানিয়াহু। হোয়াইট হাউসের ভেতরের ও বাইরের শান্তিপন্থি কর্মকর্তারা যখন এ চাপ প্রতিরোধের চেষ্টা করছেন, তখন আরব ও মুসলিম নেতারাও নেতানিয়াহুর এ একরোখা তদবিরে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। কাতারের প্রধানমন্ত্রী ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের শীর্ষ নেতারাও ট্রাম্পকে কূটনীতিতে আরও বেশি সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আঞ্চলিক নেতাদের আশঙ্কা, নতুন করে লড়াই শুরু হলে ইরান আরও ভয়াবহভাবে জ্বলে উঠতে পারে এবং গোটা মধ্যপ্রাচ্য এক দীর্ঘমেয়াদি গভীর অস্থিরতায় ডুবে যাবে।

তেহরানও তাদের অবস্থানে অনড় রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সামরিক হামলা বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়িয়ে কখনো যুদ্ধ থামানো যাবে না। সংকট নিরসনে যুক্তরাষ্ট্রকে সম্মানের ভাষা ব্যবহার করার তাগিদ দিয়ে তিনি বলেন, তেহরানের দেওয়া সাতটি শর্তের প্রস্তাব এখনো আলোচনার টেবিলে রয়েছে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলকে আমেরিকান জনগণের যুদ্ধবিরতির পক্ষে রায়ের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি। এরই মধ্যে ইরানের ৮ বিলিয়ন ডলারের হিমায়িত সম্পদ মুক্তির বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার খসড়া বা আলোচনা নিয়ে ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে তেহরান জানায়, শুধু পূর্বঘোষিত শর্ত মেনেই তারা সমঝোতায় বসবে।

এরই মাঝে ইরানের তরফ থেকে সম্ভাব্য হুমকির আশঙ্কায় বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ফেয়ারফোর্ড ঘাঁটিতে ইরান-সংশ্লিষ্ট নিরাপত্তা ষড়যন্ত্রের জের ধরে এবার পূর্ব ইংল্যান্ডের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে বেশকিছু ট্যাংকার ও টিল্টরোটার বিমান সরিয়ে নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সাফোকের ওই ঘাঁটি থেকে নয়টি কেসি-সি থার্টিন ফাইভ রিফুয়েলিং ট্যাংকার ও তিনটি ভি-টোয়েন্টি টু অস্প্রে বিমান জার্মানি, স্পেন ও স্কটল্যান্ডে স্থানান্তরিত করা হয়েছে। মিলডেনহল ও ল্যাকেনহিথ ঘাঁটির নিরাপত্তা স্তর বাড়িয়ে পেন্টাগনের দ্বিতীয় সর্বোচ্চ এফপিসিওএন চার্লি লেভেলে উন্নীত করা হয়েছে। যদিও ব্রিটিশ সরকার বা মার্কিন ইউরোপীয় কমান্ড অপারেশনাল গোপনীয়তা বজায় রেখে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, গত জুলাইয়ে আইআরজিসির কড়া হুঁশিয়ারি এবং ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বি-ওয়ান বি বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়ার ঘটনা প্রমাণ করে, ভূরাজনৈতিক উত্তাপ এখনো পুরোপুরি কমে যায়নি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

ইরান যুদ্ধ শেষ ঘোষণা ট্রাম্পের, ফের হামলা চান নেতানিয়াহু

আপডেট টাইম : ১২:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬