সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার, পরিচয় কী তাঁর?

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হতে ন্যাটালি বেকার। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে ন্যাটালি বেকারের। লিবিয়ার রাজনৈতিক অস্থিরতা, ইরানবিষয়ক কূটনৈতিক কার্যক্রম এবং কাতারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর এবার পাকিস্তানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এ পদে মনোনয়ন দিয়েছেন। নিয়োগ চূড়ান্ত হতে এখন প্রয়োজন সিনেটের অনুমোদন।

ন্যাটালি বেকার বর্তমানে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের জানুয়ারিতে দেশটির তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুম দায়িত্ব ছাড়ার পর তিনি এ দায়িত্ব পান। গত মাসে তাকে স্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়।

পাকিস্তানে আসার আগে ২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের উপপ্রধান ছিলেন বেকার। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোর উত্তর আফ্রিকা বিষয়ক দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

লিবিয়ায় মার্কিন মিশনের উপপ্রধান ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন বেকার। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১১ সালে লিবিয়ায় বিপ্লবের সময়ও দেশটিতে ছিলেন বেকার। ওই সময় নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়া হয়। তাদের সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত লিবিয়ায় অবস্থান করেন তিনি।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানবিষয়ক মার্কিন আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এবং কুয়েতে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন বেকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোতে বিশেষ সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি।

তাঁর কূটনৈতিক অভিজ্ঞতার তালিকায় রয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কনস্যুলার কর্মকর্তা এবং তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদে সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও।

বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের আলোচনা চলার সময় বেকারকে রাষ্ট্রদূত পদে মনোনয়ন দেওয়া হলো। সিনেটের অনুমোদন পেলে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করবেন।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ন্যাটালি বেকার, পরিচয় কী তাঁর?

আপডেট টাইম : ০১:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬