সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

১২ মাসে ১২০৭ সিনেমা দেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এক ব্যক্তি

ছবি: ইউপিআই থেকে নেওয়া

সিনেমা দেখতে ভালোবাসেন অনেকেই। তবে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক ব্যক্তি সিনেমা দেখার ক্ষেত্রে গড়েছেন ব্যতিক্রমী এক রেকর্ড। এক বছরে প্রেক্ষাগৃহে বসে ১ হাজার ২০৭টি সিনেমা দেখেছেন তিনি।

৬০ বছর বয়সী ওই ব্যক্তির নাম গ্লেনউড হসকিন জুনিয়র। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন তিনি। তার এই রেকর্ড অনুযায়ী, এক বছরে প্রতিদিন গড়ে ৩ দশমিক ৩টি সিনেমা দেখেছেন তিনি।

২০২৪ সালের এপ্রিলে রেকর্ড গড়ার চেষ্টা শুরু করেন গ্লেনউড। প্রতিদিন সকালে সিনেমা হলগুলোর প্রদর্শনীর সময়সূচি দেখে পরিকল্পনা করতেন। এরপর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যত বেশি সম্ভব সিনেমা দেখতেন।

এর আগে এক বছরে সবচেয়ে বেশি সিনেমা দেখার রেকর্ড ছিল ৭৭৭টি। সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়েন গ্লেনউড। ২০২৫ সালের এপ্রিলে এক বছর পূর্ণ হওয়ার আগেই তিনি ১২০৭টি সিনেমা দেখে ফেলেন।

গ্লেনউড জানিয়েছেন, ঘরের বাইরে সময় কাটানো এবং একটি লক্ষ্য পূরণের চ্যালেঞ্জ নিতে তার ভালো লাগে। দেখা সিনেমাগুলোর মধ্যে ‘দ্য ওয়াইল্ড রোবট’ ও ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ তার বিশেষ পছন্দ হয়েছে।

সূত্র: ইউপিআই

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

১২ মাসে ১২০৭ সিনেমা দেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন এক ব্যক্তি

আপডেট টাইম : ১১:২৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬