সিরাজগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী Logo ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা Logo মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী Logo নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার Logo সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় ক্বিরাত রিয়েলিটি শোর বিভাগীয় অডিশন Logo চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ Logo যুক্তরাষ্ট্রের ফুটবলে পারিশ্রমিকের শীর্ষে মেসি, দ্বিতীয় লেভানডফস্কি Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে? প্রশ্ন পাটওয়ারীর Logo দুই বিএনপি নেতার মৃত্যুতে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি রিজভীর Logo নারায়ণগঞ্জে কারখানায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিকের অবস্থা গুরুতর

শি জিনপিংয়ের বক্তব্য চলাকালে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

ট্রাম্পের ঘুমিয়ে পড়ার এ দৃশ্য ভাইরাল হয়েছে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্য চলাকালে ঘুমিয়ে পড়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যখন অবাধ ও উন্মুক্ত বাণিজ্যের গুরুত্ব নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, তখন ক্যামেরা ট্রাম্পের দিকে ঘুরে যায়। এ সময় প্রায় ১০ সেকেন্ড ধরে তার চোখ বন্ধ দেখা যায়।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) ধারণ করা ওই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ট্রাম্পের সমালোচকরাও ভিডিওটি শেয়ার করেছেন। রিপাবলিকানস এগেইনস্ট ট্রাম্প নামের একটি গোষ্ঠীও ভিডিওটি প্রকাশ করে দাবি করেছে, ওই দৃশ্যে মার্কিন প্রেসিডেন্টকে ঘুমিয়ে থাকতে দেখা গেছে।

তবে ভিডিওতে চোখ বন্ধ থাকার দৃশ্য দেখা গেলেও ট্রাম্প সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াও জানানো হয়নি।

এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্পের চোখ বন্ধ করে বসে থাকার দৃশ্য নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল।

সূত্র: নিউজউইক

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শি জিনপিংয়ের বক্তব্য চলাকালে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

আপডেট টাইম : ০৫:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬