সিরাজগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী Logo ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা Logo মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী Logo নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার Logo সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় ক্বিরাত রিয়েলিটি শোর বিভাগীয় অডিশন Logo চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ Logo যুক্তরাষ্ট্রের ফুটবলে পারিশ্রমিকের শীর্ষে মেসি, দ্বিতীয় লেভানডফস্কি Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে? প্রশ্ন পাটওয়ারীর Logo দুই বিএনপি নেতার মৃত্যুতে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি রিজভীর Logo নারায়ণগঞ্জে কারখানায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিকের অবস্থা গুরুতর

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্নের খবরের পর সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও পুরো সপ্তাহের হিসাবে দরপতনের আশঙ্কা রয়েছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৪০৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৯২ ডলার ৭৭ সেন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ডিসেম্বর মেয়াদি ফিউচার চুক্তির দাম ২৫ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ৪৬ সেন্ট হয়েছে।

এ ছাড়া ডব্লিউটিআইয়ের অধিক সক্রিয় জানুয়ারি মেয়াদি চুক্তির দাম বেড়েছে ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৩ ডলার ১৫ সেন্টে।

বাজারসংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের বড় অংশ পরিচালিত হওয়ায় এ পথে যে কোনো বিঘ্ন বিশ্ববাজারে তেলের দামের ওপর প্রভাব ফেলতে পারে।

সূত্রঃ রয়টার্স

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

আপডেট টাইম : ০৩:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬