সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

খুলনায় ১১ দলের লংমার্চের বহরের সামনে ককটেল বিস্ফোরণ

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি অবিস্ফোরিত ককটেল। ছবি: সংগৃহীত

খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির গাড়িবহরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় খুলনা থেকে ফুলতলা উপজেলার পথসভায় যাওয়ার পথে ফুলবাড়িগেট এলাকার শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের গাড়িবহর খুলনা থেকে ফুলতলার উদ্দেশে যাচ্ছিল। শিববাড়ি মোড়ে জনসভা চলাকালীন সেখান থেকে কিছু গাড়ি ওই পথে যাচ্ছিল। কয়েকটি গাড়ি ফুলবাড়ি গেট পার হওয়ার পর পেছনের গাড়ি আসার আগে শহীদ মিনারের সামনের রাস্তার ওপর পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় ছিল। হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনায় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দিগ্‌বিদিক ছুটাছুটি করতে থাকেন। পরে পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, ‘অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত থানায় কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি।’

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় ১১ দলের লংমার্চের বহরের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট টাইম : ০৮:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬