সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝালকাঠির আলোচিত পিপি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ Logo পোশাকশিল্পে অস্থিরতা, দিশেহারা উদ্যোক্তারা Logo রাজনৈতিক জীবনের সবচেয়ে কম জনসমর্থন পাচ্ছেন ট্রাম্প Logo মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা, পুলিশের হাতে স্বামী Logo ট্রান্সফরমার চুরি ঠেকাতে পুরস্কার ঘোষণা, চলছে মাইকিং Logo প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ Logo কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান Logo শূন্য পাস করা ২৯৩ প্রতিষ্ঠানের এমপিও বাতিলের উদ্যোগ সরকারের Logo অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মির্জা মোস্তফা জামান Logo জয়পুরহাটে বিজিবির যৌথ অভিযানে ইয়াবা-সিরাপসহ ৩ জন গ্রেপ্তার

তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই দফা ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে চিবা ও ইবারাকি প্রিফেকচারে কম্পন অনুভূত হলেও কোনো ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়নি।

জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা কিয়োদো নিউজ ও আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ১৩ মিনিটে উত্তর-পূর্ব চিবা প্রিফেকচারে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল প্রাথমিকভাবে ৪ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

জাপানের সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলে চিবা প্রিফেকচারের আসাহি শহরে কম্পনের তীব্রতা ছিল ৪। পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়।

এর প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে ইবারাকি প্রিফেকচারে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ০ এবং উৎপত্তিস্থল ছিল প্রায় ৬০ কিলোমিটার গভীরে। হিতাচিওমিয়া শহরে এর তীব্রতা ছিল ৩।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দুটি ভূমিকম্পের কোনোটিই সুনামি সৃষ্টি করেনি।

সাম্প্রতিক সময়ে জাপানে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এর আগে ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এ ছাড়া গত ২৩ আগস্ট ওই অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে টোকিওতে ৪০ জনের বেশি মানুষ আহত হন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির আলোচিত পিপি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

তিন ঘণ্টার ব্যবধানে জাপানে দুই দফা ভূমিকম্প

আপডেট টাইম : ১১:৪৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬