সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

তিশার পর এবার স্থগিত হলো অথৈর সদস্যপদ

সামিয়া অথৈ

অভিনেত্রী তানজিন তিশা পর একই কারণে আরেক অভিনেত্রী সামিয়া অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ, বাংলাদেশ’। শুটিং সেটে সহকর্মীকে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্য এবং পরবর্তীতে সংগঠনের সালিশি সিদ্ধান্ত ও কারণ দর্শানোর নোটিশ অবজ্ঞা করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, অভিনয়শিল্পীদের মধ্যে বিরোধ ও দ্বন্দ্ব নিরসনে অভিনয়শিল্পী সংঘের একটি স্বাধীন সালিশ কমিটি রয়েছে।

তানজিন তিশা ও সামিয়া অথৈকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে তাদের সালিশের জন্য ডাকা হয়। সেখানে তাদের ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেওয়ার পাশাপাশি ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়।
তবে পরবর্তী সময়ে তারা সালিশ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করেননি।

এ ঘটনায় সালিশ কমিটির পক্ষ থেকে তাদের পরপর দুটি চিঠি পাঠানো হয়।

কিন্তু কোনো চিঠিরই জবাব দেননি তারা। বরং চিঠিগুলো ফেরত আসে। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাড়া মেলেনি। দীর্ঘ সময় অপেক্ষার পর সালিশ কমিটি তাদের সদস্যপদ স্থগিতের সুপারিশ করে কার্যনির্বাহী কমিটির কাছে। পরে কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সেই সুপারিশ গৃহীত হয়।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ জুলাই তাদের বিরুদ্ধে সদস্যপদ স্থগিতকরণসংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কোনো জবাব না পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ৪ অক্টোবর তানজিন তিশা ও সামিয়া অথৈর নামে সদস্যপদ স্থগিতকরণের নোটিশও জারি করে সংগঠনটি।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

তিশার পর এবার স্থগিত হলো অথৈর সদস্যপদ

আপডেট টাইম : ০৬:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬