সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি ক্ষমতায় আছে জোরজবরদস্তির মাধ্যমে: নাহিদ ইসলাম Logo হাসিনা একজনের ঘাড়ে ৩৫ হাজার কোটি টাকা ঋণ রেখে গেছেন: টুকু Logo হরমুজ প্রণালিতে ভারতসহ চার দেশকে কেন ছাড় দিচ্ছে ইরান? Logo ১৭ বছর বয়সী ফুটবলারসহ ইতালির স্কোয়াড ঘোষণা Logo পর্তুগালের শেষবার মাঠে নামার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো Logo ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ, হাল ধরেছেন মুশফিক-হৃদয় Logo আলট্রাসনোগ্রামে যমজ, সিজারের পর মিলল একটি নবজাতক; থানায় এজাহার Logo ডেমোক্র্যাটদের জয়ে অবসানের পথে ইরান যুদ্ধ, বদলাতে পারে ইসরায়েল নীতি Logo সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা Logo সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায়  মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি

দুই দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলনে অ্যাপ্লাইড সায়েন্সের ছাত্রীরা

অ্যাপ্লাইড সাইন্স ছাত্রীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

অধ্যক্ষের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তদন্ত এবং বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে সংবাদ সম্মেলন করেন তারা। এর আগে প্রতিষ্ঠানটির সামনের সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় নীলক্ষেত মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ডের সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।

১। মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার ঘটনায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দায়ী পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

২। ড. মেহেরুন নেছাকে এই কলেজের সব শিক্ষার্থীর পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

সম্মেলনে দাবি আদায় না হলে পরবর্তীকালে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা। এছাড়া দাবি পূরণে প্রশাসন থেকে কোনো আশ্বাস না পাওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

এর আগে, গতকাল প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আবাসিক হলের সিট বাতিল ও জরিমানার জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে পুলিশ এসে অধ্যক্ষকে উদ্ধার করার সময় ছাত্রীদের ওপর পুরুষ পুলিশ দিয়ে লাঠিচার্জ ও হেনস্তার অভিযোগ ওঠে।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি ক্ষমতায় আছে জোরজবরদস্তির মাধ্যমে: নাহিদ ইসলাম

দুই দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলনে অ্যাপ্লাইড সায়েন্সের ছাত্রীরা

আপডেট টাইম : ০৪:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬