সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের প্রতিকৃতি। ছবি: গেটি ইমেজেস

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত এ নিলামে চুলের গুচ্ছটি ফ্রেমে বাঁধানো অবস্থায় বিক্রি করা হয়। এর মূল্য নির্ধারিত হয়েছে ৪ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

নিলামকারী প্রতিষ্ঠান রিচমন্ড অকশনস জানায়, চুলগুলো একসময় জন গ্যাডসবির কাছে ছিল। ১৭৯৯ সালে মৃত্যুর কিছুদিন আগে ওয়াশিংটনকে আপ্যায়ন করেছিলেন তিনি। পরবর্তী সময়ে গ্যাডসবির এক বংশধরের কাছ থেকে সংগ্রাহক জন কে ল্যাটিমার চুলগুলো সংগ্রহ করেন। তবে নিলামে বিক্রি হওয়া চুলের নতুন মালিকের পরিচয় প্রকাশ করা হয়নি।

তবে ওয়াশিংটনের চুল বিক্রির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ দাম নয়। ২০২১ সালে তার মৃত্যুর কাছাকাছি সময়ে বা মৃত্যুর পর সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করা তিনটি চুল লকেটের মধ্যে সংরক্ষিত অবস্থায় প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।

রিচমন্ড অকশনসের ওয়েবসাইটে প্রকাশিত ১৯২৮ সালের একটি বিবরণে গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার জানান, ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব ও জীবনের শেষ সময়ের সম্পর্কের স্মৃতিস্বরূপ তার দাদা চুলগুলো পেয়েছিলেন। পরে সেগুলো ফ্রেমে বাঁধিয়ে ওয়াশিংটন সিটিতে তাদের বাড়িতে ঝুলিয়ে রাখা হয়েছিল।

নিলামকারী প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৭৯৮ ও ১৭৯৯ সালে ওয়াশিংটনের জন্মদিন উপলক্ষে দুটি আয়োজনে আপ্যায়নের দায়িত্বও পালন করেছিলেন গ্যাডসবি।

উল্লেখ্য, জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতাযুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে মার্কিন সেনাদের নেতৃত্ব দিয়ে বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়নেও তার অবদান ছিল। ১৭৮৯ সালে দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ১৭৯৭ সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান।

সূত্র: বিবিসি

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

আপডেট টাইম : ০৬:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬