সিরাজগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী Logo পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী Logo ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা Logo মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী Logo নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার Logo সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় ক্বিরাত রিয়েলিটি শোর বিভাগীয় অডিশন Logo চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ Logo যুক্তরাষ্ট্রের ফুটবলে পারিশ্রমিকের শীর্ষে মেসি, দ্বিতীয় লেভানডফস্কি Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে? প্রশ্ন পাটওয়ারীর Logo দুই বিএনপি নেতার মৃত্যুতে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি রিজভীর

বিশ্ববাজারে স্বর্ণের দামে ধস, কমছে বিনিয়োগকারীদের আগ্রহ

স্বর্ণের বার। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর প্রত্যাশায় শুক্রবারও কমেছে স্বর্ণের দাম। এতে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু।

শুক্রবার বাংলাদেশ সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গ্রিনিচ মান সময় (জিএমটি) ০২৫৭ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৫৫১ দশমিক ৬৮ ডলারে। দিনের লেনদেনে এর আগে গত বছরের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়েও নেমে আসে স্বর্ণের দাম।

সপ্তাহজুড়ে মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৮ দশমিক ৯ শতাংশ। ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই স্বর্ণের সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

এদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদি স্বর্ণের ফিউচার চুক্তির দামও ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৫১ দশমিক ৯০ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। সাধারণত ডলারের দাম বাড়লে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে ওঠে। পাশাপাশি সুদের হার বাড়ার প্রত্যাশায় সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণও কমে যায়।

সূত্র: রয়টার্স

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দামে ধস, কমছে বিনিয়োগকারীদের আগ্রহ

আপডেট টাইম : ১১:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬