সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সুবিধা নিয়ে পণ্য ছাড়েন সহকারী কমিশনার সাকিব Logo মজুরি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো আশফাকুর রহমানকে Logo হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভে আহত ওসি, থমথমে পরিস্থিতি Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট প্রকাশ Logo ডেমোক্র্যাটদের প্রশংসা করে ফক্স নিউজকে যা বললেন ট্রাম্প Logo ৫ কোটি ভিউয়ের মাইলফলক পেরোল ইমরান-তারেকের ‘বর্ষা চোখ’ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা Logo পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর মামুন Logo মাদ্রাসায় নিপীড়নের অভিযোগ কিছুটা সত্য, অধিকাংশই ভিত্তিহীন Logo এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি

মার্কিন হাউজ ও সিনেটের উভয় কক্ষে এগিয়ে ডেমোক্রেটরা, পিছিয়ে ট্রাম্পের দল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন হাউজ ও সিনেটের উভয় কক্ষে বিপুল আসনে এগিয়ে ডেমোক্রেটরা। পিছিয়ে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৬৪টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ২০টি আসনে জয় পেয়েছে রিপাবলিকান। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল জয় পেয়েছে ৪৪টি আসনে।

অপরদিকে, সিনেটে ৭৬টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৩৩টি আসনে জয় পেয়েছে রিপাবলিকান। ডেমোক্রেটরা জয় পেয়েছে ৪৩টি আসনে।

প্রতিনিধি পরিষদে আসন আছে ৪৩৫টি। কোনো দলকে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সাধারণত ব্যবধান এমন আসনেই হয়ে থাকে। সংবাদমাধ্যম সিএনএন তাদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার দেশটিতে সারাদিন ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফলাফল আসা শুরু হয়েছে। কিছু অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। সেগুলোর ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সুবিধা নিয়ে পণ্য ছাড়েন সহকারী কমিশনার সাকিব

মার্কিন হাউজ ও সিনেটের উভয় কক্ষে এগিয়ে ডেমোক্রেটরা, পিছিয়ে ট্রাম্পের দল

আপডেট টাইম : ০৯:৩৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬