সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ Logo সাত মাসে ঝুঁকি বেড়েছে পুঁজিবাজারে, তালিকায় নতুন ২৪ কোম্পানি Logo ফাঁসির মুখে পড়তে দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খাঁন Logo চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর Logo বাথরুমে বৈঠক ঘিরে চাঞ্চল্য, তিন গোয়েন্দা সংস্থার মাঝে এক গুপ্তচর Logo স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন Logo ভিপি মনজুর রহমান বকুল ও মিলন সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, তরুণদের উঠবসের ভিডিও ভাইরাল Logo এসএসসির কৃতী ১১০০ শিক্ষার্থী পাচ্ছে সরকারি ল্যাপটপ

গজারিয়ার গুয়াগাছিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে ইউনিয়নের জামালপুর গ্রামের দেওয়ান বাড়িতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গজারিয়া উপজেলা বিএনপির কৃষক দলের আহ্বায়ক মো. রাসেল দেওয়ান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো. রাসেল দেওয়ান বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা স্বজনপ্রীতি যাতে না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রকৃত উপকারভোগীরা যাতে যথাযথভাবে এ সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াগাছিয়া ইউনিয়ন যুবদলের মহিউদ্দিন আহমেদ ফকির, শহিদুল, মোহাম্মদ আলী, জজ মিয়া, আলমগীর ও মনির হোসেন এবং কৃষক দলের আলম মিয়া।

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তথ্য সংগ্রহকারী মো. শাকিল বলেন, তথ্য দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া জরুরি। যাঁদের কাছে সরকার অনুমোদিত পরিচয়পত্র থাকবে, তাঁদের কাছেই প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। অন্যথায় প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

জনতার কণ্ঠ/পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

গজারিয়ার গুয়াগাছিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ০৪:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬