মহসিন আলম মুহিন
অহেতুক ঝামেলা ঝাঁকে ঝাঁকে আসে,
জীবন চলার পথ, তেলে জলে ভাসে।।
পিচ্ছিল পথ ঘাট! যায় নাকো চলা,
অযথা বাড়াবাড়ি যায় নাতো বলা।।
শিক্ষায় মান নাই! দীক্ষায় ঝামেলা,
দলাদলি, চেচামেচি, রঙের মেলা।।
কেউ চটে, কেউ চাটে, চাটাচাটি বেশ,
চাটাচাটির ঠেলায় ভালো সব শেষ।।
চিৎকারে, হুঙ্কারে, মানুষের নেই হাল,
লোভীদের জাতাকলে, জীবন নাকাল।।
জোট নাই, নোট নাই, মতামত’ কিছু নাই,
আছে হ্যান্ডকাপ! বিবেকের লেশ নাই।।
বসে রবে চুপ, মাথা নিচু করে, লাভ নাই,
দৌড়ের আগে, মরার ভাগে, লেখা রবে নামটাই।।

রিপোর্টার: 






















