সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ Logo এসএসসি ফলাফলে জালিয়াতি, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে আটক ৩ Logo তৃণমূল থেকে ক্রিকেটার গড়ার উদ্যোগ নিলেন তামিম Logo বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আটক ৪ Logo দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা Logo পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক Logo ফ্যামিলি কার্ডের শুমারি চলছে, প্রস্তুত রাখুন যেসব কাগজপত্র

তিন দেশের শীর্ষ বৈঠক বিশ্বশান্তিতে ভূমিকা রাখবে: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: আনাদোলু এজেন্সি

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনা বৈশ্বিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভারতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দেশের নেতাদের পর্যায়ে বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। অস্ত্র নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।

রুবিও বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী তিন পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যোগাযোগ হওয়া অস্বাভাবিক কিছু নয়। তার মতে, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা করাকে কোনো ধরনের পুরস্কার বা ছাড় হিসেবে দেখা উচিত নয়।

তিনি আরও বলেন, প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখাই কূটনীতি ও আলোচনার মূল ভিত্তি।

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে দীর্ঘদিনের মতপার্থক্য রয়েছে উল্লেখ করে রুবিও বলেন, একটি মাত্র শীর্ষ সম্মেলনের মাধ্যমে এসব বিরোধের অবসান হবে না। তবে মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশগুলোর মধ্যে যোগাযোগ অব্যাহত রাখা জরুরি।

রুবিওর ভাষায়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্রভান্ডারের অধিকারী দেশগুলোর নেতারা অন্তত পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখলে বিশ্ব আরও নিরাপদ থাকে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার

তিন দেশের শীর্ষ বৈঠক বিশ্বশান্তিতে ভূমিকা রাখবে: রুবিও

আপডেট টাইম : ০৬:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬