সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ Logo এসএসসি ফলাফলে জালিয়াতি, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে আটক ৩ Logo তৃণমূল থেকে ক্রিকেটার গড়ার উদ্যোগ নিলেন তামিম Logo বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আটক ৪ Logo দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা Logo পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক Logo ফ্যামিলি কার্ডের শুমারি চলছে, প্রস্তুত রাখুন যেসব কাগজপত্র

বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় শাহরুখ, শীর্ষ দশে কারা?

বিশ্বের সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’ প্রকাশিত এই তালিকায় তার অবস্থান ৯২তম।

তালিকায় শাহরুখের নিচে থাকলেও পেছনে রয়েছেন হলিউডের বেশ কয়েকজন পরিচিত তারকা। তাদের মধ্যে জোয়াকিন ফিনিক্স, জেনডায়া, এমা স্টোন, এডি মারফি ও সিলভেস্টার স্ট্যালোনের নাম রয়েছে। চার দশকের বেশি সময় ধরে বড় পর্দায় তার কাজের পরিধি ও জনপ্রিয়তার প্রেক্ষিতে এই অবস্থানকে দেখা হচ্ছে।

শাহরুখ খানের দীর্ঘ অভিনয়জীবনের প্রতিনিধিত্ব করতে তার অভিনীত সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমাটিকে বেছে নিয়েছে ভ্যারাইটি। ২০০২ সালে মুক্তি পাওয়া এই ছবিতে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই, জ্যাকি শ্রফ ও কিরণ খের।

শাহরুখের অভিনয়ের ধরন নিয়ে মন্তব্য করতে গিয়ে সাময়িকীটি তার উপস্থাপনার স্বতঃস্ফূর্ততা এবং নিজের রসবোধ সম্পর্কে সচেতন বুদ্ধিমত্তার কথা তুলে ধরেছে। পাশাপাশি দীর্ঘ ক্যারিয়ারে তারকাখ্যাতির নানা ধাপে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টিও উল্লেখ করেছে।

১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডর’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পরিচিতি পান শাহরুখ। পরবর্তীতে রোমান্টিক নায়ক হিসেবে হিন্দি সিনেমায় আলাদা জায়গা তৈরি করেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তার ক্যারিয়ারে বড় মোড় আনে। এরপর কমেডি ও ভিন্নধর্মী চরিত্রের পাশাপাশি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশন সিনেমায় কাজ করেন তিনি। ৯০টির বেশি সিনেমায় অভিনয় করা এই তারকার ঝুলিতে নানা ধরনের চরিত্র রয়েছে।

ভ্যারাইটির তালিকার শীর্ষে আছেন মেরিলিন মনরো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে হামফ্রে বোগার্ট ও চার্লি চ্যাপলিন। এরপর চতুর্থ স্থানে জ্যাক নিকলসন এবং পঞ্চম স্থানে ক্যাথরিন হেপবার্ন জায়গা পেয়েছেন। শীর্ষ দশে আরও আছেন সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি অভিনেতা তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।

ভ্যারাইটি জানিয়েছে, অভিনয়শৈলী ও জনপ্রিয়তার পাশাপাশি সিনেমার ইতিহাসে তারকাদের প্রভাব এবং সমসাময়িক প্রাসঙ্গিকতা বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে।

এদিকে নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এতে সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় ভার্মা অভিনয় করছেন।

সূত্র: ইস্টার্ন আই

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার

বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় শাহরুখ, শীর্ষ দশে কারা?

আপডেট টাইম : ১১:০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬