সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমাবেশ

যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক সহিংসতাকে না বলুন শীর্ষক ব্যানারে আয়োজিত সভায় কমিউনিটির নেতারা। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর দলাদলি, পাল্টাপাল্টি মিছিল ও সহিংসতা বন্ধের দাবিতে সোচ্চার হয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির নেতারা। লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্ক ও শহীদ মিনার এলাকায় যেকোনো ধরনের বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ‘কমিউনিটি মুভমেন্ট অ্যাগেইনস্ট বাংলাদেশি পলিটিক্স’

সম্প্রতি পূর্ব লন্ডনে কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে আয়োজিত এক সভা এবং সভা পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে এসব সিদ্ধান্ত ও দাবির কথা তুলে ধরা হয়। ‘সে নো টু বাংলাদেশি পলিটিক্যাল ভায়োলেন্স ইন দ্য ইউকে’ (যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক সহিংসতাকে না বলুন) শীর্ষক ব্যানারে আয়োজিত এ সভায় কমিউনিটির বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন।

সম্প্রতি লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ মারামারি পর কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে এ সভা আয়োজন করেন কমিউনিটির নেতারা।

ব্রিফিংয়ে সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তুলে ধরে কমিউনিটির নেতা সিরাজুল হক বলেন, আলতাব আলী পার্ক এবং সেখানে অবস্থিত শহীদ মিনার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের যেমন আওয়ামী লীগ বা বিএনপির-সম্পত্তি নয়; এটি সমগ্র বাঙালির জাতীয় ঐতিহ্য ও সংগ্রামের প্রতীক। পার্কের পবিত্রতা, সৌন্দর্য এবং কমিউনিটির শান্তি বজায় রাখতে এখন থেকে সেখানে কোনো রাজনৈতিক দলের মিছিল, সমাবেশ বা কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে নিরপেক্ষভাবে পার্কের নিয়ন্ত্রণ নিতে এবং অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করার আহ্বান জানান তিনি। কমিউনিটি এই পদক্ষেপে কাউন্সিলকে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন।

জাতীয় দিবসগুলো পালনের বিষয়ে সভায় নতুন নীতিমালার প্রস্তাব করা হয়। তিনি আরও বলেন, আগামী ১৬ ডিসেম্বর ও ২১ ফেব্রুয়ারির মতো জাতীয় দিবসগুলোর অনুষ্ঠান রাতে করা যাবে না; সব আয়োজন সকাল থেকে সারাদিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। পাশাপাশি এসব অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের ব্যানারে মিছিল বা শোডাউন নিষিদ্ধ করার দাবি জানানো হয়, কারণ পাল্টাপাল্টি মিছিল থেকেই মারামারি ও বিশৃঙ্খলার সূত্রপাত হয়।

ক্ষোভ প্রকাশ করে কমিউনিটির নেতা বলেন, বাংলাদেশের ‘পচা ও নোংরা রাজনীতি’ আমদানি করে যুক্তরাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ কলুষিত করা হচ্ছে। এর ফলে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশ-বিমুখ হয়ে পড়ছে এবং অভিভাবকরা সন্তানদের সামনে লজ্জিত হচ্ছেন। সভা থেকে যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশি যেকোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশ বন্ধেরও দাবি তোলা হয়। তবে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক ও অধিকার আদায়ের কর্মকাণ্ড যথারীতি চলবে বলে স্পষ্ট করা হয়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে সিরাজুল হক বলেন, প্রবাসীদের শ্রম, অর্থ ও বিশ্বজনমত গঠনের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ভাবমূর্তি আজ দলীয় সহিংসতার কারণে ক্ষুণ্ন হচ্ছে। তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে ব্রিটিশ আইনের আওতায় আনার পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উপস্থিত কমিউনিটির বিশিষ্টজনরা এই আন্দোলন শুধু লন্ডনে সীমাবদ্ধ না রেখে পুরো যুক্তরাজ্যজুড়ে ছড়িয়ে দিয়ে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কমিউনিটি নেতা সিরাজুল হকের সভাপতিত্বে বা মূল বক্তব্যে আয়োজিত এই সভায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির প্রবীণ মুরুব্বি, সামাজিক সংগঠক, নারী নেত্রী ও তরুণ প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

জনতারকণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমাবেশ

আপডেট টাইম : ০১:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬