সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ Logo এসএসসি ফলাফলে জালিয়াতি, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে আটক ৩ Logo তৃণমূল থেকে ক্রিকেটার গড়ার উদ্যোগ নিলেন তামিম Logo বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আটক ৪ Logo দলীয় মনোনয়ন তুলতে এসে হামলার শিকার বিএনপি নেতা Logo পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক Logo ফ্যামিলি কার্ডের শুমারি চলছে, প্রস্তুত রাখুন যেসব কাগজপত্র

সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) শহরটিতে বিকট শব্দে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটে।

পরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, তারা ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত ও ধ্বংস করেছে। এ ছাড়া রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চলে ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংসের দাবি করেছে জোটটি।

বিস্ফোরণের কিছুক্ষণ আগে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ রিয়াদ অঞ্চলে সতর্কতা জারি করেছিল। পরে কর্তৃপক্ষ জানায়, আপাতত বিপদের আশঙ্কা কেটে গেছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। তবে গত জুলাইয়ে সংঘাত আবার শুরু হয়। এরপর থেকে হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সৌদি আরবের বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনায় হামলা চালিয়েছে। জবাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলাকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা আরো বেড়েছে। এর মধ্যেই ইয়েমেনে সৌদি জোট ও হুতিদের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে।

সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার আগে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সানার কাছে সৌদি বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্তের কথা জানিয়েছে।

সূত্র: রয়টার্স

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার

সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট টাইম : ০২:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬