সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি ক্ষমতায় আছে জোরজবরদস্তির মাধ্যমে: নাহিদ ইসলাম Logo হাসিনা একজনের ঘাড়ে ৩৫ হাজার কোটি টাকা ঋণ রেখে গেছেন: টুকু Logo হরমুজ প্রণালিতে ভারতসহ চার দেশকে কেন ছাড় দিচ্ছে ইরান? Logo ১৭ বছর বয়সী ফুটবলারসহ ইতালির স্কোয়াড ঘোষণা Logo পর্তুগালের শেষবার মাঠে নামার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো Logo ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ, হাল ধরেছেন মুশফিক-হৃদয় Logo আলট্রাসনোগ্রামে যমজ, সিজারের পর মিলল একটি নবজাতক; থানায় এজাহার Logo ডেমোক্র্যাটদের জয়ে অবসানের পথে ইরান যুদ্ধ, বদলাতে পারে ইসরায়েল নীতি Logo সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা Logo সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায়  মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি

স্বামীর দাফনের ঘণ্টাখানেক পরই স্ত্রীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী আব্দুল জলিলের দাফনের এক ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী আমিনা বেগম। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোক।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ মতিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর স্ত্রী আমিনা বেগম (৬০) স্ট্রোকে আক্রান্ত হওয়ার আড়াই ঘণ্টা পর স্বামী আব্দুল জলিলও (৭০) স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসা শেষে জলিলকে বাড়িতে আনা হয়। সোমবার রাত ১২টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার বিকেল ৪টায় তার দাফন সম্পন্ন হয়। এর এক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে মারা যান আমিনা বেগম। পরে বাদ মাগরিব জানাজা শেষে তাকেও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আব্দুল জলিল ও আমিনা বেগম দম্পতির ছেলে আলম মিয়া বলেন, আমার বাবা-মায়ের মধ্যে অনেক মিল-মহব্বত ছিল। হয়তো সে কারণেই তারা একসঙ্গে অসুস্থ হয়ে, একই দিনেই দুনিয়া থেকে বিদায় নিলেন।

তিনি আরও বলেন, বাবাকে ৪টার দিকে দাফন শেষ করে বাড়িতে আসার কিছুক্ষণ পরে ৫টার দিকে আমার মায়ের মৃত্যু হয়। এক দিনেই আমরা এতিম হয়ে গেলাম।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, একইদিন কিছু সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর এরকম ঘটনা খুবই কমই হয়। পরিবারের জন্য বিষয়টি বেদনার। তারা আমার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের জন্য দোয়া করি, তারা যেন জান্নাতবাসী হোন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি ক্ষমতায় আছে জোরজবরদস্তির মাধ্যমে: নাহিদ ইসলাম

স্বামীর দাফনের ঘণ্টাখানেক পরই স্ত্রীর মৃত্যু

আপডেট টাইম : ১১:৫৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬