সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ির শয়নকক্ষে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার Logo ছিনতাইয়ের অভিযোগে কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩; উদ্ধার করা হয়েছে ৯লাখ ৩হাজার টাকা Logo ল্যাব না থাকায় কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত জলঢাকার ৭ শতাধিক শিক্ষার্থী Logo শাহজাদপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ, প্রতিবাদে মানববন্ধন Logo রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন প্রস্তুতি Logo রায়গঞ্জের হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ Logo নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি Logo আত্মসমর্পণকারী চরমপন্থীদের দেওয়া তথ্যে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৩০ কারখানা ছুটি Logo হরমুজে মাইন বিস্ফোরণ: ৪ ট্যাংকারে আগুন

হরমুজে মাইন বিস্ফোরণ: ৪ ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে পানি-মাইনে আঘাতে আগুন লেগে ধ্বংস চারটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগে ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, মাইনে আঘাতের পর ট্যাংকারগুলোতে আগুন ধরে যায়, এখনো জ্বলছে। এ ঘটনায় আরও দুটি জাহাজ আটক করার কথাও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৪ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, নিষিদ্ধ ঘোষিত নৌপথ দিয়ে হরমুজ প্রণালির দক্ষিণ অংশ অতিক্রমের চেষ্টা করছিল চারটি তেলবাহী ট্যাংকার। এ সময় সেগুলো নৌমাইনে আঘাত হানে। এতে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আগুনে পুড়তে থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, একই এলাকায় দুটি জাহাজ বা নৌযান আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির আকাশে একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা চালানোর কথা জানান। এর আগে দেশটির বৃহত্তম দ্বীপ কেশমে অভিযান চালানোর খবরও সামনে আসে। এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এদিকে ইরান সতর্ক করে বলেছে, সংঘাত পুনরায় শুরু হলে কোনো পক্ষই লাভবান হবে না। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়া এবং সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সূত্র: রয়টার্স

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ির শয়নকক্ষে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

হরমুজে মাইন বিস্ফোরণ: ৪ ট্যাংকারে আগুন

আপডেট টাইম : ০২:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬