সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬

অর্থায়ন, বাণিজ্য ও সবুজ শিল্পায়নে বিশেষ গুরুত্ব

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১। ছবি: আনাদোলু এজেন্সি

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে নতুন বিনিয়োগ, ব্যবসার সুযোগ এবং শিল্প খাতের রূপান্তর নিয়ে আলোচনা ক্রমেই গুরুত্ব পাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ। সম্মেলনের পঞ্চম দিনে শুক্রবার জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন নিঃসরণ কমানো, সবুজ প্রযুক্তি, টেকসই অবকাঠামো এবং বেসরকারি খাতের অংশগ্রহণের বিষয়গুলোকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ তৈরি হয়েছে।

বিশ্বের বড় অর্থনীতিগুলোর কাছে জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত চ্যালেঞ্জ নয়; এটি একই সঙ্গে বিনিয়োগ, উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ বাজার দখলের প্রতিযোগিতা। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এই পরিবর্তন একদিকে বড় অর্থনৈতিক চাপ, অন্যদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলার নামে যে বিপুল অর্থায়ন ও ব্যবসার সম্ভাবনার কথা বলা হচ্ছে, তার কতটা উন্নয়নশীল দেশগুলোর হাতে পৌঁছাবে? বাংলাদেশ কি সেই বিনিয়োগের অংশীদার হতে পারবে, নাকি নতুন প্রযুক্তি ও অর্থায়নের বাজারেও পিছিয়ে পড়বে?

জলবায়ু অর্থনীতি, বিনিয়োগের বড় সম্ভাবনা: কপ৩১-এর পঞ্চম দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল ‘ফাইন্যান্স অ্যান্ড ট্রেড ডে’ বা জলবায়ু অর্থায়ন ও বাণিজ্য দিবস। ১৩ নভেম্বর অনুষ্ঠিত এদিনের আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য, সবুজ শিল্পায়ন, কার্বন বাজার, বিনিয়োগ এবং সরবরাহ ব্যবস্থার রূপান্তর গুরুত্ব পায়। এদিন আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে ৫৫টি দেশের দেড় হাজারের বেশি প্রতিনিধি অংশ নেন। তুরস্কের ইউনিয়ন অব চেম্বার্স অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জেসের (টিওবিবি) সমন্বয়ে আয়োজিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘From Ambition to Delivery’। অর্থাৎ, জলবায়ু বিষয়ে ঘোষিত প্রতিশ্রুতিকে বাস্তব বিনিয়োগ ও কার্যকর উদ্যোগে রূপান্তর করা।

সম্মেলনে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ বলেন, সবুজ অর্থনীতিতে রূপান্তর শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে না, বরং জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে পারে। এ লক্ষ্য অর্জনে বেসরকারি খাতের অংশগ্রহণ, বিনিয়োগ উপযোগী প্রকল্প এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের ওপর গুরুত্ব দেন তিনি। সম্মেলনে উঠে আসে, ২০২৬ থেকে ২০৩৫ সালের মধ্যে কম ও প্রায় শূন্য কার্বন নিঃসরণকারী ইস্পাত ও সিমেন্ট উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে বিশ্বব্যাপী ৫০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ প্রয়োজন হবে। অথচ এ খাতে চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্তে পৌঁছানো প্রকল্পের পরিমাণ এখন পর্যন্ত মাত্র ২০ বিলিয়ন ডলার। অর্থাৎ, প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় বাস্তব অগ্রগতি অনেক পিছিয়ে। একই আলোচনায় ২০৩০ সাল নাগাদ উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতিগুলোর জলবায়ু বিনিয়োগের প্রয়োজন বছরে ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে উল্লেখ করা হয়। এর মধ্যে প্রায় ১ ট্রিলিয়ন ডলার বেসরকারি খাত থেকে আসার প্রত্যাশা রয়েছে।

জলবায়ু অর্থায়নেই নতুন ব্যবসার বাজার: কপ৩১-এর অর্থায়ন ও বাণিজ্যবিষয়ক আলোচনায় স্পষ্ট হয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন এখন আর শুধু সরকারি অনুদান বা আন্তর্জাতিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নেই। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, বীমা কোম্পানি, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানও এ খাতের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, বৈদ্যুতিক যানবাহন, পরিবেশবান্ধব ভবন, বর্জ্য পুনর্ব্যবহার, পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল অবকাঠামোতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হচ্ছে। এদিন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের আলোচনায় বাণিজ্য অর্থায়ন, সবুজ বিনিয়োগ এবং আন্তর্জাতিক আর্থিক সহযোগিতার মাধ্যমে কম কার্বননির্ভর অর্থনীতি গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে সবুজ প্রযুক্তি ও আন্তর্জাতিক অর্থায়নে প্রবেশাধিকার পান, সে বিষয়েও আলোচনা হয়।

কার্বন বাজারে নতুন বিনিয়োগের সম্ভাবনা: কপ৩১-এর ব্যবসায়িক আলোচনায় কার্বন বাজারও স্থান পায়। কার্বন নিঃসরণ কমাতে সক্ষম প্রকল্পের মাধ্যমে কার্বন ক্রেডিট তৈরি ও কেনাবেচার সুযোগ এখন আন্তর্জাতিক ব্যবসার নতুন ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। এ ব্যবস্থায় কোনো প্রতিষ্ঠান বা প্রকল্প নির্দিষ্ট মানদণ্ড অনুসারে কার্বন নিঃসরণ কমাতে পারলে তার বিপরীতে কার্বন ক্রেডিট তৈরি হতে পারে। অন্যদিকে, যেসব প্রতিষ্ঠানের নিঃসরণ কমানোর সক্ষমতা সীমিত, তারা নির্ভরযোগ্য ক্রেডিট কিনে তাদের নির্ধারিত নিঃসরণ ব্যবস্থাপনার অংশ হিসেবে ব্যবহার করতে পারে। আঙ্কটাডের উদ্যোগে কপ৩১-এ গ্লোবাল কার্বন মার্কেট নেটওয়ার্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য বিভিন্ন দেশের কার্বন বাজার, আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ বাড়ানো, বাজারে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে কার্বন প্রকল্পের জন্য অর্থায়ন সহজ করা।

বাংলাদেশের জন্য এ বাজারে সম্ভাব্য ক্ষেত্র হচ্ছে সৌরবিদ্যুৎ, বায়োগ্যাস, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, জ্বালানি সাশ্রয়ী শিল্পপ্রযুক্তি, বন সংরক্ষণ এবং জলাভূমি পুনরুদ্ধার। তবে কার্বন ক্রেডিটের মান যাচাই, প্রকল্পের প্রকৃত নিঃসরণ হ্রাসের প্রমাণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা না গেলে এ বাজারে প্রতিযোগিতা করা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থায়ন, বাণিজ্য ও সবুজ শিল্পায়নে বিশেষ গুরুত্ব

আপডেট টাইম : ১১:০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬