সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইসরায়েলের সাজানো ফাঁদে পা না দিতে ফ্রান্সকে ইরানের সতর্কতা

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি। । ছবি: সংগৃহীত

সুপারমার্কেটের শীতাতপ নিয়ন্ত্রণ ও হিমায়নব্যবস্থায় সাইবার হামলার অভিযোগকে কেন্দ্র করে ফ্রান্সকে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানের দাবি, ইসরায়েল ‘ফলস ফ্ল্যাগ’ বা অন্যের পরিচয়ে হামলা চালিয়ে সেই দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। এ ধরনের ফাঁদে পা না দিতে প্যারিসের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি ফ্রান্সের অভিযোগকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেন। তার দাবি, ইরানের বিরুদ্ধে বিদ্বেষ বাড়ানো এবং ইউরোপের সমর্থন আদায়ের উদ্দেশ্যে এসব অভিযোগ তুলছে ইসরায়েল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোহেবি লেখেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ফলস ফ্ল্যাগ ফাঁদ সম্পর্কে প্যারিসের সতর্ক থাকা উচিত।’ তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে না আইআরজিসি।

এর আগে ফ্রান্স সরকার অভিযোগ করে, আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা সংস্থার সঙ্গে যুক্ত ‘শহীদ কাভেহ’ নামের একটি ইউনিট এসব হামলা চালিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গত ১১ ও ১২ অক্টোবর রাতে দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের হিমায়নব্যবস্থার নিয়ন্ত্রণপ্রযুক্তি লক্ষ্য করে হামলা হয়।

এতে ব্যাপক ক্ষয়ক্ষতি, অগ্নিকাণ্ড এবং কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে বলে দাবি করেছে প্যারিস। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব এবং হামলায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে ফ্রান্স।

তবে ফ্রান্সের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় বিদেশি বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় তেহরান।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

ইসরায়েলের সাজানো ফাঁদে পা না দিতে ফ্রান্সকে ইরানের সতর্কতা

আপডেট টাইম : ০১:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬