সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

পাকিস্তানে বসছে আন্তর্জাতিক কিরাতের আসর, অংশ নিচ্ছে বাংলাদেশ

পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

পবিত্র কোরআন তেলাওয়াতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন ক্বারি ইয়াহিয়া মাহমুদ।

পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিযোগীদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধির নাম রয়েছে। সব মিলিয়ে ৩১টি দেশের ক্বারিরা এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন।

এর আগে পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যদেশ এবং আরও কয়েকটি দেশকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ১৭ নভেম্বর পর্যন্ত ৩১টি দেশের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার কথা জানান দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন ক্বারি ইয়াহিয়া মাহমুদ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন মিসর ও ইরানের বিশিষ্ট ক্বারিরা। আয়োজনের মূল পর্ব শেষে সেরা তিন প্রতিযোগীকে পেশোয়ার, লাহোর ও করাচিতে নিয়ে জনসমক্ষে কোরআন তেলাওয়াতের আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।

পাকিস্তানের আয়োজকদের লক্ষ্য, পবিত্র কোরআনের সুমধুর ও শুদ্ধ তেলাওয়াতের চর্চাকে উৎসাহিত করা এবং বিভিন্ন দেশের ক্বারিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

পাকিস্তানে বসছে আন্তর্জাতিক কিরাতের আসর, অংশ নিচ্ছে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬