সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি ক্ষমতায় আছে জোরজবরদস্তির মাধ্যমে: নাহিদ ইসলাম Logo হাসিনা একজনের ঘাড়ে ৩৫ হাজার কোটি টাকা ঋণ রেখে গেছেন: টুকু Logo হরমুজ প্রণালিতে ভারতসহ চার দেশকে কেন ছাড় দিচ্ছে ইরান? Logo ১৭ বছর বয়সী ফুটবলারসহ ইতালির স্কোয়াড ঘোষণা Logo পর্তুগালের শেষবার মাঠে নামার প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো Logo ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ, হাল ধরেছেন মুশফিক-হৃদয় Logo আলট্রাসনোগ্রামে যমজ, সিজারের পর মিলল একটি নবজাতক; থানায় এজাহার Logo ডেমোক্র্যাটদের জয়ে অবসানের পথে ইরান যুদ্ধ, বদলাতে পারে ইসরায়েল নীতি Logo সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ৫ লাখ, আহতদের ক্ষতিপূরণ ১ লাখ টাকা Logo সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায়  মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি

শাহজাদপুরে ইভটিজিং ও হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

সিরাজগঞ্জ শাহজাদপুর বিদ্যালয়ে ছাত্রীদের ইভটিজিং ও শিক্ষার্থীদের উপরে হামলা ও মারধরের প্রতিবাদে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
আজ বুধবার (১৪ই অক্টোবর) সকাল ১০টায় উপজেলার রুপবাটি গ্রামের শতাধিক ভুক্তভোগী শিক্ষার্থী, কয়েকশো অভিভাবক ও গ্রামবাসীর যৌথ অংশগ্রহণে দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয়া দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা, সুমাইয়া, কেয়া অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে যাওয়ার পথে দুগালি গ্রামের ছাত্ররা নিয়মিত আমাদের উত্ত্যক্ত করে। এভাবেই নিরাপত্তাহীনতায় প্রতিদিন আমাদের বিদ্যালয়ে যেতে হয়। এ ছাড়া রুপবাটি গ্রামের ছাত্রদের মাঝেমধ্যেই দুগালি গ্রামের ছাত্ররা ও কিশোর গ্যাং এর লোকজন মারধর ও হামলা করে। বিষয়গুলো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা হলেও তিনি সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
এসময় অভিভাবকরা অভিযোগ করে বলেন, ইভটিজিং ও হামলার বিষয়ে দুগালী গ্রামের প্রধানদের কাছে বিচার চাইলে তারা কোন কর্ণপাত করেনা। গত শনিবার ওই গ্রামের পথ দিয়ে আসার সময় রুপবাটি গ্রামের ৩ জন প্রধানের উপরে হামলা চালিয়ে আহত করা হয়। এরকম চলতে থাকলে রুপবাটি গ্রামের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। ফলে তাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে। এসময় তারা ব্যর্থতার জন্য প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন।
এই বিষয়ে দুগালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন বলেন, ফেসবুকের পোষ্টকে কেন্দ্র করে কিছুদিন পুর্বে রুপবাটি ও দুগালি গ্রামের ২টি ছেলের ঝামেলা হয়, বিষয়টি আমরা সমাধান করে দেই। পরে বিদ্যালয়ের বাইরে রুপবাটি গ্রামের ছাত্রটিকে মারধর করা ও ওই গ্রামের প্রধানদের উপরে হামলার বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। এছাড়াও তিনি ইভটিজিং এর অভিযোগের বিষয়ে বলেন এরকম কোন ঘটনা আমার জানা নেই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি ক্ষমতায় আছে জোরজবরদস্তির মাধ্যমে: নাহিদ ইসলাম

শাহজাদপুরে ইভটিজিং ও হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট টাইম : ০৬:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬