সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ, হাল ধরেছেন মুশফিক-হৃদয়

দ্বিতীয় দিন শেষে মাঠ ছাড়ছেন মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি

সিলেট টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে বাংলাদেশ দল। টাইগারদের হাতে আছে ৭ উইকেট, এখনও ২৬৮ রানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে টিকে আছেন মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয়।

২ উইকেটে ৩৫ রান নিয়ে চা বিরতির পর তৃতীয় সেশনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। টিকে ছিলেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হৃদয়। ভালো খেলতে থাকা শান্ত বিদায় নিয়েছেন ৬৫ বলে ১৮ রান করে। ক্রিজে এসেছেন মুশফিকুর রহিম। টিকে আছেন তাওহীদ হৃদয়।

এরপর মুশফিক-হৃদয়ের ব্যাটে ভর করে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। সুযোগ বুঝে বাউন্ডারিও বের করেছেন। নিয়েছেন সিঙ্গেলস-ডাবলস। দলের রানের চাকা সচল রেখেছেন। কিছুটা স্বস্তি ফিরেছে টাইগারদের শিবিরে।

শেষ পর্যন্ত আর কোনো বিপদ হতে দেননি মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয়। ৪০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। এখনও ২৬৮ রানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, টাইগারদের হাতে রয়েছে ৭ উইকেট। ৮০ বলে ২৯ রান করে টিকে আছেন হৃদয়। ৫৬ বলে ১৯ রান করে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন শামার জোসেফ, জাস্টিন গ্রিভস এবং জেডন সিলস। স্পিনাররা হাত ঘোরালেও এখনও উইকেট পাননি, সব উইকেট পেসারদের দখলে।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদী মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহার মৃত্যু

২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ, হাল ধরেছেন মুশফিক-হৃদয়

আপডেট টাইম : ০৫:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬