সিরাজগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান Logo মানবিক সহায়তা, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান সৃষ্টিতে নিরলস কাজ; যমুনার দূর্গম চরাঞ্চলে মানবতার সেবায় রাবেয়া ফাউন্ডেশন Logo চীনের আদলে হবে ৯ পলিটেকনিক ইনস্টিটিউট: শিক্ষামন্ত্রী Logo দেশে গৃহযুদ্ধ হলে দায় আ.লীগ ও সরকারকে নিতে হবে: মজিবুর রহমান মঞ্জু Logo আগামীকাল দীর্ঘ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী Logo পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী Logo ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা Logo মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী Logo নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল আইসিসি

ছবি: ক্রিকইনফো

নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে স্লো ওভার-রেটের কারণে জরিমানার মুখে পড়েছে ভারত। সিরিজের পঞ্চম ওয়ানডেতে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় ভারতীয় দলকে ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে খেলা ভারতীয় দল নির্ধারিত সময়ের মধ্যে ৭ ওভার কম করেছিল, সময়-সংক্রান্ত ছাড় বিবেচনায় নেওয়ার পরও। নিয়মিত ওয়ানডে অধিনায়ক শুবমান গিলের অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া আইয়ার ম্যাচ রেফারি রঞ্জন মদুগুলের দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন।

মাউন্ট মঙ্গানুইয়ে ২০৯ রান করে ২২ রানের জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ভারত।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়ের সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে, যার সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ।

এর আগে গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও স্লো ওভার-রেটের শাস্তি পেয়েছিল ভারত। সেবার ম্যাচ ফির ২০ শতাংশ কাটা গিয়েছিল তাদের। তার আগে সর্বশেষ ২০২৫ সালের ডিসেম্বরে রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওয়ানডেতে এমন জরিমানার শিকার হয়েছিল দলটি।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান

ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল আইসিসি

আপডেট টাইম : ০১:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬