সিরাজগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান Logo মানবিক সহায়তা, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান সৃষ্টিতে নিরলস কাজ; যমুনার দূর্গম চরাঞ্চলে মানবতার সেবায় রাবেয়া ফাউন্ডেশন Logo চীনের আদলে হবে ৯ পলিটেকনিক ইনস্টিটিউট: শিক্ষামন্ত্রী Logo দেশে গৃহযুদ্ধ হলে দায় আ.লীগ ও সরকারকে নিতে হবে: মজিবুর রহমান মঞ্জু Logo আগামীকাল দীর্ঘ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী Logo পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী Logo ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা Logo মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী Logo নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

বেনজেমার প্রশংসায় পঞ্চমুখ কেইন, জানালেন ৭৩ গোলের রহস্য

করিম বেনজেমা ও হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখের জার্সিতে ঐতিহাসিক এক মৌসুম কাটিয়ে ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতে বিশ্ব ফুটবলের শীর্ষে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হ্যারি কেইন। লন্ডনে ৭০তম ব্যালন ডি’অর জয়ের পর ৩৩ বছর বয়সী এই ইংল্যান্ড অধিনায়ক মুখ খুলেছেন তার অনুপ্রেরণা ও খেলার কৌশলগত দিক নিয়ে।

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা করিম বেনজেমার প্রতি গভীর শ্রদ্ধার কথা জানিয়ে কেইন বলেন, আধুনিক ‘নাম্বার নাইন’ পজিশনের ভূমিকা বদলে দেওয়ার ক্ষেত্রে ফরাসি এই ফরোয়ার্ডের মধ্যে নিজের ছায়া দেখতে পান তিনি। বেনজেমার ২০২২ সালের ঐতিহাসিক মৌসুম তার নিজের খেলার ধরনেও গভীর প্রভাব ফেলেছিল বলে জানান কেইন।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোকে কেইন বলেন, করিম অবিশ্বাস্য একজন খেলোয়াড়। আমি সব সময়ই তার খেলার বড় ভক্ত। ২০২২ সালে রিয়াল মাদ্রিদে তিনি যা অর্জন করেছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো। মাঝমাঠে নেমে এসে অনেকটা নাম্বার টেনের মতো খেলা নিয়ন্ত্রণ করার এবং সঠিক সময়ে বক্সে ঢুকে পড়ার অসাধারণ ক্ষমতা তার আছে।

শারীরিক গঠনের পার্থক্য থাকলেও নিজেদের ফুটবলীয় বুদ্ধিমত্তা ও খেলার ধরনে বড় মিল দেখেন কেইন। তার মতে, ফাঁকা জায়গা খুঁজে নেওয়া এবং সতীর্থদের খেলায় সাহায্য করার মানসিকতাই দুজনকে একই সুতোয় গেঁথেছে। কেইন যোগ করেন, গোল করার জন্য যে সব সময় বক্সের ভেতরে থাকতে হয় না, তা আমরা দুজনই প্রমাণ করেছি।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩ গোল করেছেন কেইন, যা তার অন্য যেকোনো মৌসুমের গোলের সংখ্যার প্রায় দ্বিগুণ। বায়ার্নের হয়ে এই সাফল্যের পেছনে নিচে নেমে খেলার কৌশলকেই বড় কারণ মানছেন তিনি। কেইনের ভাষায়, নিচে নেমে খেললে সুযোগ বেশি তৈরি হয়, কারণ তখন আমাকে কড়া পাহারায় রাখা হয় না। আমি তখন নাম্বার টেনের ভূমিকায় থাকি এবং প্রতিপক্ষের রক্ষণভাগ পিছিয়ে গেলে বক্সের প্রান্ত থেকে শট নিই, যা আমার অন্যতম বড় শক্তি।

ব্যক্তিগত সাফল্যের চূড়ায় পৌঁছালেও দলীয় শিরোপার ক্ষুধা কমেনি কেইনের। আরেকটি ব্যালন ডি’অরের ইচ্ছা থাকলেও এখন তার মূল লক্ষ্য বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগ এবং ইংল্যান্ডের হয়ে বড় কোনো শিরোপা জয়।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান

বেনজেমার প্রশংসায় পঞ্চমুখ কেইন, জানালেন ৭৩ গোলের রহস্য

আপডেট টাইম : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬