সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এবারের এইচএসসির ফল আশানুরূপ হয়নি: শিক্ষামন্ত্রী Logo রপ্তানি সরবরাহ ব্যবস্থার ৬৬ দুর্বলতা চিহ্নিত, সমাধানে ৬ সিদ্ধান্ত Logo শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ, আবারও পরীক্ষায় বসছেন ৪ লাখ ২২ হাজার জন Logo ইছামতি নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার Logo যুক্তরাষ্ট্রে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, দুই নাগরিকের কারাদণ্ড Logo মানবিক বিভাগে ফেল সর্বোচ্চ, অন্য দুই বিভাগে চিত্র কেমন? Logo ন্যূনতম বেতন ৩০ হাজারের দাবিতে রাজপথে শ্রমিকরা Logo প্রাপ্তবয়স্ক মানুষের পরিচয় হওয়া উচিত তাঁর চরিত্রে: প্রভা Logo যুক্তরাষ্ট্র থেকে আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ ট্রাম্প প্রশাসনের Logo জনগণের ওপর স্বৈরশাসন চাপানোর চেষ্টা করছে সরকার: জামায়াত আমির

পশ্চিম তীরে জলপাই আহরণকারীদের লক্ষ্য করে ২২ দফা হামলা

অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় কৃষকদের কাছাকাছি দাঁড়িয়ে থাকা ইসরায়েলি বসতিস্থাপনকারীদের দিকে তাকিয়ে আছেন এক ফিলিস্তিনি ব্যক্তি। ২০ অক্টোবর, ২০২৬/ ছবি: এএফপি

অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের কাজে নিয়োজিত ফিলিস্তিনিদের ওপর এক দিনে ২২টি হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার পাঁচটি গভর্নরেটে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনারা এসব হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে উপনিবেশায়ন ও দেয়াল প্রতিরোধ কমিশন জানিয়েছে, হামলাগুলোর মধ্যে ছিল পাথর ও মরিচের গুঁড়ার স্প্রে দিয়ে আক্রমণ, তাজা গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার, গ্রেপ্তার এবং জলপাইয়ের ফসল ও কৃষি সরঞ্জাম লুটের ঘটনা।

হেবরনের তেল রুমেইদা এলাকায় জলপাই সংগ্রহের সময় একটি ফিলিস্তিনি পরিবারের ওপর হামলা চালায় বসতি স্থাপনকারীরা। এতে পরিবারের পাঁচ সদস্য আহত হন। এ সময় তাদের সংগৃহীত জলপাইও নিয়ে যাওয়া হয়।

সালফিত এলাকায় এক কৃষককে মারধর এবং তার কৃষিকাজের যানবাহন ক্ষতিগ্রস্ত করার পর হাসপাতালে নেওয়া হয়। বেথলেহেমে জলপাই সংগ্রহের কাজে নিয়োজিত তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া ফিলিস্তিনি কৃষকদের সহায়তা করতে আসা কয়েক ডজন বিদেশি অধিকারকর্মীকে আটক করা হয়।

রামাল্লাহ ও নাবলুসেও হামলার খবর পাওয়া গেছে। এসব এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনারা ফিলিস্তিনি কৃষকদের জমি থেকে সরিয়ে দেয় এবং জলপাই সংগ্রহের কাজ শেষ করতে বাধা দেয় বলে অভিযোগ উঠেছে।

এদিকে জাতিসংঘের ২২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর থেকে জলপাই সংগ্রহ মৌসুমকে কেন্দ্র করে বসতি স্থাপনকারীদের ২৭২টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুমে নথিভুক্ত এসব হামলার সংখ্যা ২০২৪ ও ২০২৫ সালের পুরো জলপাই সংগ্রহ মৌসুমের মোট হামলার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

জনতার কন্ঠ. এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারের এইচএসসির ফল আশানুরূপ হয়নি: শিক্ষামন্ত্রী

পশ্চিম তীরে জলপাই আহরণকারীদের লক্ষ্য করে ২২ দফা হামলা

আপডেট টাইম : ১২:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬