সিরাজগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী Logo পরীক্ষার ফলাফল আর বই একসাথে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী Logo ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা Logo মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী Logo নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার Logo সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় ক্বিরাত রিয়েলিটি শোর বিভাগীয় অডিশন Logo চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ Logo যুক্তরাষ্ট্রের ফুটবলে পারিশ্রমিকের শীর্ষে মেসি, দ্বিতীয় লেভানডফস্কি Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে? প্রশ্ন পাটওয়ারীর Logo দুই বিএনপি নেতার মৃত্যুতে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি রিজভীর

‘আঙুল ট্রিগারে’, যেকোনো স্থানে পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের

আইআরজিসি কর্তৃক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য। ডিসেম্বর, ২০২১/ ছবি: রয়টার্স

নতুন ভৌগোলিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা রয়েছে ইরানের। এ ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের সংখ্যা, অবস্থান কিংবা স্থাপনা নিয়ে কোনো সীমাবদ্ধতা নেই বলে দাবি করেছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। নির্দেশ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি।

তিনি বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। নির্দেশ দেওয়া হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

বেলালি বলেন, ‘ক্ষপণাস্ত্রের সংখ্যা, অবস্থান কিংবা স্থাপনার ক্ষেত্রে আমাদের কোনো সীমাবদ্ধতা রয়েছে, বিষয়টি এমন নয়।’

তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দেশটির শত্রুদের বিপুল অর্থ ব্যয় করে দীর্ঘ সময় ধরে থাডের মতো কোটি কোটি ডলারের প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করতে হচ্ছে।

ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘তারা ট্রিগারে আঙুল রেখে শত্রুর যে কোনো ভুল হিসাব বা বেপরোয়া পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে শত্রুপক্ষ যেখানে অবস্থান করুক না কেন, সেখানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে হবে।’

ইরানের শত্রুরা মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে বলেও অভিযোগ করেন বেলালি। তার দাবি, আলোচনা, সামরিক সরঞ্জাম স্থানান্তর, গোলাবারুদ পরিবহন এবং সামরিক হুমকির মতো বিষয় সামনে এনে তারা সন্দেহ ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার কী ধরনের মূল্য দিতে হয়, তা অঞ্চলের দেশগুলো বুঝতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

‘আঙুল ট্রিগারে’, যেকোনো স্থানে পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের

আপডেট টাইম : ০৪:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬