সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিজ বাসায় মিলল শিক্ষিকার নিথর দেহ Logo দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ Logo সাত মাসে ঝুঁকি বেড়েছে পুঁজিবাজারে, তালিকায় নতুন ২৪ কোম্পানি Logo ফাঁসির মুখে পড়তে দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খাঁন Logo চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর Logo বাথরুমে বৈঠক ঘিরে চাঞ্চল্য, তিন গোয়েন্দা সংস্থার মাঝে এক গুপ্তচর Logo স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন Logo ভিপি মনজুর রহমান বকুল ও মিলন সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, তরুণদের উঠবসের ভিডিও ভাইরাল

ফাঁসির মুখে পড়তে দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খাঁন

শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেছেন, শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরবেন না। তিনি সোমবার (২৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়ড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ একথা বলেন।

রাশেদ খান তার স্ট্যাটাসে উল্লেখ করেন, যদি শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করা হয়, তাহলে কেন আওয়ামী লীগের নেতারা পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসবেন? তিনি প্রশ্ন করেন, কেন ভিডিও করা হবে? রাশেদ খান বলেন, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, তাই তাকে ফেরত পাঠানোর উদ্যোগ ভারতীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করবে।

তিনি প্রশ্ন তুলেছেন, তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পর দলটির নেতা নানক, নাছিম ও মায়াদের পেট্রাপোল সীমান্ত পরিদর্শনের প্রয়োজন হলো কেন? তারা কি ভারতের কোনো প্রশাসনিক বা নিরাপত্তা সংস্থার প্রতিনিধিত্ব করছেন? নাকি এ সফরের পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে?

রাশেদ খাঁন দাবি করেন, শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝুলার জন্য বাংলাদেশে ফিরবে না। বরং এসব স্ট্যান্টবাজি করে আ.লীগের নেতাকর্মীদের মাঠে নামিয়ে মাইর খাওয়াবে। শেখ হাসিনা হয়তো মনে করছে, শেষ চেষ্টা করে দেখি নেতাকর্মীদের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি ১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি করা যায় কি না? কিন্তু সেটি কখনোই হবে না।

তিনি বলেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারাও নিজেদের উদ্যোগে পাহারার প্রস্তুতি নিয়েছেন।

সবশেষ তিনি বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানের শক্তি সমূহের স্পষ্ট কথা, দিল্লির সেবাদাসী শেখ হাসিনাকে ভারত নাগরিকত্ব দিয়ে রেখে দিক, তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না! আর বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত তাকে ফেরত পাঠালে তার জন্য অপেক্ষা করছে ফাঁসির দঁড়ি….।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ বাসায় মিলল শিক্ষিকার নিথর দেহ

ফাঁসির মুখে পড়তে দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খাঁন

আপডেট টাইম : ০১:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬